জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ

শ্যামনগরে স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা  প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব) আয়োজনে ৩ দিনব্যাপী কম্পিউটার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে শ্যামনগর জেসি কমপ্লেক্সে ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।প্রধান অতিথি বক্তব্যে বলেন, কম্পিউটার প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রতিষ্ঠানের একাডেমিক সব কার্যক্রম সফলভাবে করতে পারবেন শিক্ষকরা।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  কাঁঠালবাড়ী এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম,শ্যামনগর  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল।  

৩ দিন ব্যাপী প্রশিক্ষণে শ্যামনগরের ১৫টি মাদ্রাসা ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার এম.এম. আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলিম, কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষক আসমাউল হুসনা সহ প্রমুখ।

গত ২২ ডিসেম্বর প্রশিক্ষণের উদ্বোধন করেন 'ভাব'এর কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান,শিক্ষক রনজিৎ বর্মন, প্রধান শিক্ষক লুৎফুল আলম প্রমুখ।   

ছবি- শ্যামনগরে কম্পিউটার প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।  



Tag
আরও খবর