জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শীতের মৌসুমে ঘুরে আসুন ম্যানগ্রোভ সুন্দরবনে




বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন। সাতক্ষীরা জেলার শতযুগ ধরে ঐতিহ্য বহন করে আসছে জীববৈচিত্রে ভরা ম্যানগ্রোভ সুন্দরবন। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দক্ষিনে মুন্সিগঞ্জে আসলে মিলবে সুন্দরবনের দেখা। সাতক্ষীরা সহ খুলনা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই সুন্দরবন বিস্তৃত। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনের ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়েল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত সুন্দরবন। এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রাজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ সরীসৃপ এবং ৮ টি উভচর প্রাণী।

সুন্দরী বৃক্ষের নামানুসারে সুন্দরবনের নামকরণ করা হয়। শীতের মৌসুম সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। প্রতিবছর এই সময়ে সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্যে দেশ-বিদেশ থেকে আসা হাজারো পর্যাটকের ভিড় জমতে দেখা যায়। সুন্দরবন ভ্রমন করতে হলে নৌপথই একমাত্র মাধ্যম। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ থেকে নীলডুমুর নৌ-ঘাটে গেলেই পেয়ে যাবেন সুন্দরবন ভ্রমনের উপযুক্ত লঞ্চ ও ট্রলার।

সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে টেলিটক সিম কার্ড ব্যবহার করা উত্তম। কারণ সুন্দরবনে টেলিটক ছাড়া অন্য কারো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার নেই। বর্তমানে অন্যান্য সিমের নেটওয়ার্ক পাওয়া যায় স্থলবন্দরের কাছাকাছি। বনভোজনের জন্য রয়েছে, কলাগাছিয়া ইকো ট্যুরিজম, দোবেকী ইকো ট্যুরিজম, মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত, দুবলার চর ইত্যাদি উল্লেখযোগ্য।


Tag
আরও খবর