জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

দেবহাটায় সিএসও ফোরামের বাৎসরিক সাধারণ সভা



সাতক্ষীরা দেবহাটায় সুশীল সমাজ সংগঠন (সিএসও) সমুহের নেটওয়ার্কিং বিষয়ক বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে অনুষ্ঠিত সিএসও সমুহের নেটওয়ার্কিং বিষয়ক বাৎসরিক সাধারণ সভায় উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় এবং সভাপতি সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ উন্নয়নে সিএসও সমুহের প্রতি সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।


উক্ত সিএসও সমুহের নেটওয়ার্কিং বিষয়ক বাংসরিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্যে আলোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমএএইচ মঈনুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজরিন জাহান, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।


এই সময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, সাইফুল ইসলাম, এসএম সাইফুল, রেহানা পারভীন, আলামিন হোসেন, সোনিয়া খাতুন সহ সিএসও গ্রুপের সদস্যরা এবং ক্ষুদ্র উদ্যোক্তারা।


নেটওয়ার্কিং বিষয়ক বার্ষিক সাধারণ সভায় সিএসও সদস্যরা হেলদি ভিলেজ বাস্তবায়নে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইউনিয়ন ভিত্তিক জরিপ তথ্য ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং হেলদি ভিলেজ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন দপ্তর থেকে কিভাবে গ্রামের সাধারণ মানুষের মাঝে সেবাগুলো পৌঁছে দেওয়া যায় সেই বিষয়েও আলোচনা করা হয় এবং সিএসও সমুহের স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ উন্নয়নে চলমান কার্যক্রম বজায় রাখতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে চলমান সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।


Tag
আরও খবর