জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জনতা ব্যাংক উজিরপুর শাখা স্থানান্তর বন্দের দাবিতে মানববন্ধন

জনতা ব্যাংক উজিরপুর শাখাকে অন্যত্র স্থানান্তর বন্দের দাবীতে উজিরপুর বাজার ও মৎস্য সেটসহ পার্শ্ববর্তী এলাকার শত শত ব্যবসায়ী মানববন্ধন করেছেন। রবিবার দুপুরে ব্যাংকের সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী, জন প্রতিনিধি, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে মাননববন্ধনে সভাপতিত্ব করেন, চাঁদখালী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম গাইন। মানববন্ধনের শেষ পর্যায়ে ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুর রহমান, জামায়াতের উপজেলা সহ সেক্রেটারী আবু ইসলাম মোড়ল, প্রভাষক আঃ রহমান মোড়ল, শিক্ষক আঃ মান্নান, ইউপি সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বাজার কমিটির সাবেক সেক্রেটারী ও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সিদ্দিক গাজী, মেম্বার ইব্রাহিম খলিল, মেম্বার আবুল কালাম আজাদ, মেম্বার অমল সরকার, মেম্বর আঃ সাত্তার মোড়ল, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। বক্তাগণ বলেন, ৪৪ বছর আগে আমাদের আন্তরিক সহযোগিতায় ব্যাংকটি চালুর পর থেকে সুন্দর অবস্থানে পৌছেছে। উজিরপুর একটি প্রসিদ্ধ বাজার, মৎস্য সেটে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে। এটি সেফ জোনে অবস্থিত, বহু প্রতিষ্ঠান ও সকল মানুষের সহযোগিতায় ব্যাংকটি শান্তিপূর্ণ ভাবে ও নিরাপত্তার সাথে চলে এসেছে। ব্যাংকটিকে স্থানান্তরের চক্রান্তের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, কোন ভাবেই আমরা চক্রান্ত সফল করতে দেবনা। যত শীঘ্রই সম্ভব নতুন রুচি সম্মত বিল্ডিং নির্মান করে দেব। এরপরও স্থানান্তরের ষড়যন্ত্র করা হলে কঠোর প্রতিরোধের কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন।
মানববন্ধনে ব্যাংকের শাখা ব্যবস্থাপক কারুজ্জামান উপস্থিত হয়ে ঘোষণা করেন, অন্যত্র যাওয়ার চেষ্টা করতে আমরা বাধ্য হয়েছিলাম। আমরা যেমন আপনাদের দারা অসম্মানিত হয়নি, আমরাও আপনাদেরকে অসম্মানিত করিনি। আজকে বুঝলাম আপনারা ব্যাংকটিকে কতটা ভাল বাসেন। আমি ইতিমধ্যে নতুন স্থানে কাজ বন্ধ করতে জানিয়ে দিয়েছি। ডিজিএম মহোদয়কে আপনাদের কথা জানিয়েছি। এখানে চুক্তি নবায়ন করা হয়েছে। নতুন গ্রাহক ও লেনদেন বৃদ্ধিসহ আপনাদের সহযোগিতা আরও বৃদ্ধি করা হলে আমরা আপনাদের পাশে থাকতে পারবো আশা করি। ম্যানেজারের আশ্বাসে আশ্বস্থ হয়ে উপস্থিত জনতা হাততালি ও শ্লোগান দিয়ে স্বাগত জানান।


Tag
আরও খবর