জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তা কর্তৃক সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানবন্ধন



সাতক্ষীরার ধুলিহরের বড়দল এলাকায় পুলিশের এক সাবেক উপ-মহাপরিদর্শক কর্তৃক সংখ্যালঘুর জমি দখলসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বড়দল এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ভুক্তভুগী জমির মালিক দেবদাশ পাল, কৃষক দেন আলী, পিয়ুস সরদার, রবিন গাইন প্রমূখ।


এসময় বক্তরা বলেন, ২০১৪সালে ধুলিহর মৌজার ৭০৮২ দাগের ৫৮ শতক জমি পুলিশ কর্মকর্তার পিতার কাছ থেকে ক্রয় করেন দেবদাশ পাল। এরপর ২০১৭ সালে অতিরিক্ত ডি আই জি শাহাদাত হোসেন গোপনে একটি জাল প্রিন্ট পর্চা বের করে জমি দাখলের পায়তারা করতে থাকেন। সবশেষে ২০২৩ সালে জোর পূর্বক জমি দখল করে ভুক্তভোগীর ছেলে মিলন পালকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান। ওই সময়ে তৎকালীন পুলিশ সুপার মনিরুজ্জামান মনির মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেন। পরবর্তীতে পুলিশের প্রভাব খাটিয়ে জমি দখল সহ নানাভাবে হয়রানী করে আসছেন ভূমি দস্যু শাহাদাত হোসেন। এ নিয়ে একাধিক বার প্রশাসনের কাছে গেলে তার কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবার। বাধ্য হয়ে তিনি সাতক্ষীরা ট্রাইবুনাল আদালতে একটি মামলা করেছে। মামলটি চলমান রয়েছে।


এমন অবস্থায় ভূমি দস্যু শাহাদাত হোসেনকে শাস্তির আওতায় এনে জমি ফিরে পেতে প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেছেন তারা।


Tag
আরও খবর