জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধা বিকাশের পরীক্ষা অনুষ্ঠিত


ছাত্রছাত্রীদের মেধার বিকাশ, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে সাতক্ষীরায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সাতক্ষীরা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ম থেকে ১০ম শ্রেণীর ১২৯৭ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

মেধাবৃত্তি পরীক্ষার পরিদর্শন করেন, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সিটি কলেজে সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ আখতারুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, কিশোর কন্ঠ ফাউন্ডেশন শহর শাখার চেয়ারম্যান আল মামুন, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান সহ আরো অনেকে।

কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান আল মামুন জানান, মেধাবৃত্তি পরীক্ষার ফলে শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতামূলক স্বভাব বৃদ্ধি পাবে, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হবে। এ ধরনের উদ্যোগে অভিভাবকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি মেধা বিকাশে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম হলো মেধা পরীক্ষা।

আরো জানান, পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অন্বেষণে প্রতিযোগিতামূলক স্পৃহা বৃদ্ধি পাবে, পাঠভ্যাস গড়ে উঠবে, সমাজে কিশোর অপরাধ হ্রাস পাবে, শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। শিক্ষার্থীর সুষ্ঠু মেধা বিকাশে আমরা আগামীতে অধিকতর গ্রহণীয় পদক্ষেপ গ্রহণ করব। 


Tag
আরও খবর