জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আনন্দঘন পরিবেশে ডিসি উদ্যান উদ্বোধন করলেন মোস্তাক আহমেদ



সাতক্ষীরা তালার কানাইদিয়া খেয়াঘাট সংলগ্ন আটঘরা মৌজায় আনন্দঘন পরিবেশের মধ্য দিযে ডিসি উদ্যানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় কপোতাক্ষ নদ তীরবর্তী এলাকায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উদ্যানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে এসিল্যান্ড অফিসের নাজির খান মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক  লিটু,  বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলন নেতা আব্দুল কাদের, রবীন্দ্রনাথ দাশ প্রমুখ।

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, জালালপুর ইউনিয়নে  সরকার ২২. ৫৮ একর খাস জমি উদ্ধার করেছে। আর এর দাবিদার অত্র এলাকার জনগণ। এই জমি আপনাদের। আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন। আম, জাম, কাঁঠাল, নারিকেল গাছ ও কুল গাছ  লাগাবেন। এখানে মনোরম উদ্যান গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এখানে সর্বদা সময় দিবেন।  আমরা জনগণের চাকর। আপানাদের টাকায় আমাদের বেতন হয়। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য। তাই আল্লাহকে সব সময় স্বরণ করতে হবে। কারো জমি যদি কেউ ফাঁকি দিয়ে আল্লাহ তাকে ক্ষমা করবেন না।

Tag
আরও খবর