জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শিশুদের গ্রামীণ খেলা ও ক্রীড়া উৎসব প্রতিযোগিতা




সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রামীণ খেলা ও ক্রীড়া উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা আজও স্রোতের মূল ধারায় আনতে পারিনি।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আজকের এই আয়োজন একটি ব্যতিক্রমধর্মী ভালো উদ্যোগ। এ ধরনের শিশুদের মেধার বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া উৎসব প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী সদস্য মোঃ আলতাপ হোসেন, বিসিবির ডিস্ট্রিক্ট কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের শিক্ষক দীপা রানী মন্ডল।


Tag
আরও খবর