জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে আশ্রায়ন প্রকল্পের ঘর দখলের মহা উৎসব


সাতক্ষীরার কালিগঞ্জে অন্যের নামে বরাদ্দ হওয়া আশ্রয়ণ প্রকল্পের ৬টি ঘর জোর করে দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মৌতলা ইউনিয়নে ২ বছর আগে ভূমিহীনদের জন্য ২৯টি সেমি পাকাঘর বরাদ্দ দেয় সরকার। কিন্তু ৫ আগস্টের পরে ওই ঘর জোর পূর্বক দখল করে নেওয়ার মহাউৎসব শুরু হয়েছে। এছাড়া বরাদ্দকৃত ঘর বিক্রি ও হস্তান্তর করেছে কতিপয় ব্যক্তি।


সরেজমিনে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের কাজী পাড়ায় সরকার জমি কিনে ভূমিহীনদের জন্য ২৯ ঘর বরাদ্দ দেয়। পরিবারের প্রধানের নামে দুই শতাংশ জায়গাসহ ঘরের কাগজপত্র রেজিস্ট্রিসহ তাদের বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ঘর বরাদ্দ পেয়েও দুই বছর গত হলেও ওই ঘরে বসবাস করনি অনেক পরিবার। আবার অনেকে নিজে বসবাস না করে স্বজনদের রেখে দিয়েছেন সেই ঘরে।


এছাড়া অনেকে বিক্রি করে দিয়েছেন ওই ঘর। গত ৫ ডিসেম্বর তালা ভেঙে আশ্রয়ন প্রকল্পের ঘর দখল করেছেন মৌতলা ইউনিয়নের মীর পাড়া গ্রামের মীর লিটনের স্ত্রী রাবেয়া পারভীন। তিনি তার বাবাকে নিয়ে সেখানে বসবাস করছেন। এদিকে ওই ঘর সরকার বরাদ্দ দিয়েছে একই ইউনিয়নের চরসোনাইঘোরামী পারার জমির সরদারের ছেলে ভূমিহীন আব্দুল কাদেরকে। তিনি নিজে না থাকলেও তার প্রতিবন্ধী শ্যালিকা ওই ঘরে বসবাস করতো বলে জানায় স্থানীয়রা। আব্দুল কাদের বলেন তার শ্যালিকা ওই ঘরে বসবাস করতো। কিন্তু ৫ দিন আগে তার শ্যালিকা বাবার বাড়িতে বেড়াতে যান। সেই সুযোগে তার ঘরের তালা ভেঙে দখল করে নিয়েছে স্থানীয় রাবেয়া পারভীন। তাদের ব্যবহৃত আসবাবপত্র ওই ঘরে দখলকারীরা রেখে দিয়েছে বলে তিনি জানান।


দখলের বিষয় জানতে চাইলে রাবেয়া পারভীন বলেন, ঘর খালি ছিল এজন্য তিনি তালা ভেঙে দখল করে নিয়েছেন বলে স্বীকার করেন। তাদের ব্যবহৃত আসবাবপত্র তিনি নষ্ট করেননি। ঘরের ভেতরে তিনি সযত্নে রেখে দিয়েছে‌ন। এছাড়া পিরোজপুর এলাকার হাবিবুর রহমানের নামের বরাদ্দকৃত ঘর গত ৫ আগস্টের পরে জোর করে দখল করে বসবাস করছে কাটাখালী গ্রামের শেখ আনারুল ইসলাম ও তার স্ত্রী মাহফুজা আক্তার মীম। তাছাড়া পিরোজপুর এলাকার হান্নান হোসেনের ঘর জোর পূর্বক দখল করে নিয়েছে মৌতলা মীরপাড়া এলাকার আরিজুল হকের ছেলে মিজানুর রহমান। চরসোনাইঘোরামী পারার ফরিদা খাতুনের ঘর দখল করে বসবাস করছে ভূমিহীন আরিতুন নেছা। আলেয়া খাতুনের ঘর দখল করে বসবাস করছেন খুলনার বাবুল হোসেন (নব মুসলিম) ও তার স্ত্রী ইসমত আরা।


ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোর করে ছয়টি ঘরের তালা ভেঙে দখল করে নিয়েছে কতিপয় ব্যক্তি।


এছাড়া সাতটি পরিবার নিজেরা বসবাস না করে তাদের স্বজনরা বসবাস করতে দিয়েছে। তাছাড়া বিনিময় করেছে দুইটা পরিবার। তবে বিক্রি করার বিষয়টি তিনি অবগতনন বলে জানান। ঘর দখলসহ সকল বিষয়টি তিনি উদ্ধাতন কর্তৃপক্ষকে অভিহিত করেছেন বলে জানান।


এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জানান, বিষয়টি তদন্ত পূর্বক ক্ষতিয়ে দেখে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag
আরও খবর