জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মরিচ্চাপ খননের দাবীতে চাপড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন



সাতক্ষীরা আশাশুনির চাপড়ায় সিএস ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট এলাকাবাসী। ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বুধহাটা ইউনিয়নের চাপড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে পূর্ব চাপড়া গ্রামের ক্ষতির সম্মুখীন সংশ্লিষ্টরা এ কর্মসূচির আয়োজন করে।


শত শত নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই গ্রামের আইয়ুব আলী সরদার, আজহারুল সরদার, আফজাল হোসেন, রফিকুল ইসলাম।


বক্তারা বলেন, আশাশুনির চাপড়া মৌজার মরিচ্চাপ নদী খননের জন্য পানি উন্নয়ন বোর্ড মাপ জরিপ শুরু করেছে। ইতোমধ্যে তাঁরা আমাদের ডি.এস খতিয়ান, এস.এ ও আর.এস খতিয়ানের রেকর্ডীয় সমতল জমির মাঝখান বরাবর বর্তমান নদী খনন নকশা চূড়ান্ত করেছেন।


ডি.এস রেকর্ডে ৮০০ থেকে ১১০০ ফুট পর্যন্ত নদী ছিল, যা খনন না করে তারা আমাদের রেকর্ডীয় জমির উপর দিয়ে নদী খননের পায়তারা করছে। যেটা অনিয়ম ও অমানবিকতা ছাড়া আর কিছুই নয়। সরকারী খাস জমি থাকার পরও ডিএসএসএ ও আরএস খতিয়ানের উপর এভাবে নদী খনন করা হলে নদীর দুই তীরের শত শত পরিবার ক্ষতির সম্মুখীন হবে।


এছাড়া কবর স্থান, ঘর বাড়ি মৎস্য ঘেরসহ সংশ্লিষ্টরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই রেকর্ডীয় জমি রক্ষায় বিধি মোতাবেক নদী খননের আবেদন জানিয়েছেন উপস্থিত নারী-পুরুষ।

Tag
আরও খবর