জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় তথ্য মেলার উদ্বোধন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম




জানবো জানাবো দুর্নীতি রুখবো- এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন সাতক্ষীরার সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা ২০২৪।


কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে দুর্নীতিবিরোধী র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। র‌্যালি শেষে সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) বিষ্ণুপদ পাল ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসু দেব বসুসহ অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তথ্যমেলার এর উদ্বোধন করেন।


সকাল সাড়ে ১০টায় সনাক সভাপতি হেনরী সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু। আলোচক হিসেবে ছিলেন টিআইবির কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।


আলোচনাশেষে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম উপস্থিত সকলকে টিআইবির দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। সভা সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য তৈয়েব হাসান সামসুজ্জামান ও জেসমিন আক্তার। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি সদস্য, সাংবাদিক, সাধারণ জনগণ, সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ।


উল্লেখ্য, দুইদিনব্যাপী তথ্য মলায় ২০টি সরকারি ও ৬টি বেসরকারি প্রতিষ্ঠান অংগ্রহণ করেছে এবং সেগুলো হলো- জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন এর কার্যালয়, বিআরটিএ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উপজেলা ভূমি অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবার পরিকল্পনা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিল্পকলা একাডেমি, জেলা সমবায় অফিস, জেলা নির্বাচন অফিস, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইন্সস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন, শিশু একাডেমি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডাক বিভাগ, ব্র্যাক, অগ্রগতি সংস্থা, উত্তরণ, স্বদেশ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও সূর্যের হাসি ক্লিনিক।


দুইদিন ব্যাপী তথ্যমেলায় রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান হতে তথ্য প্রদান, আলোচনা সভা, তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক অরিয়েন্টেশন, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা ৬:০০টায় মেলার সমাপনী অনুষ্ঠান। 

Tag
আরও খবর