জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে পাঁচ জয়িতার সম্মাননা স্বারক প্রদান

শ্যামনগরে পাঁচ জয়িতার সম্মাননা স্বারক প্রদান

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার(৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জন গ্রামীণ নারীকে জয়িতার সম্মাননা স্বারক প্রদান করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে জয়িতাদের সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের কথা তুলে ধরেন।

পাঁচটি ক্যাটাগরিতে জয়িতার সম্মাননা স্বারক প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মুন্সিগঞ্জ ইউপির পাশের্^খালী গ্রামের আমিরুণনেছা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কৈখালী ইউপির আছমা খাতুন, সফল জননী হিসাবে উপজেলা সদরের নকিপুর গ্রামের অনিমা হালদার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এ ক্যাটাগরীতে বুড়িগোয়ালিনী ইউপির কলবাড়ী গ্রামের মারুফা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এ ক্যাটাগরীতে বুড়িগোয়ালিনী গ্রামের যমুনা রানী।

জয়িতা সম্মাননা প্রদানের পূর্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাইজুর রহমান, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ বর্মন, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক গাজী আল ইমরান, জয়িতা পুরস্কার প্রাপ্ত নারী যমুনা রানী, আমিরুননেছা, ব্রাক এনজিও প্রতিনিধি ইয়াসিন আরাফাত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষে এক র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



Tag
আরও খবর