জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সরকারি কলেজের প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে আলোচনা সভা



 

দেশের দক্ষিণ পশ্চিমের ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এ আলোচনা সভা হয়। আলোচনা সভায় আংশিক একটি উদযাপন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আংশিক একটি উপদেষ্টা ও কয়েকটি উপ-কমিটির গঠন করা হয়েছে।


পদাধিকারবলে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেমকে প্রধান উপদেষ্টা, সাতক্ষীরা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজকে উদযাপন কমিটির আহ্বায়ক, প্রফেসর এস. এম আনোয়ারুজ্জামান (মুকুল) কে সদস্য সচিব এবং প্রফেসর মোঃ আবুল কালাম আজাদকে অর্থ সম্পাদক করে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে।


সভায় উপস্থিত কামরুল ইসলাম ফারুক, আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, প্রফেসর মোঃ আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, রেহেনা খানম, অধ্যক্ষ মোঃ ইমদাদুল হক, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, অধ্যাপক গাজী আবুল কাশেম, সহকারী অধ্যাপক মোঃ ওলিউর রহমান, ভালুকা চাঁদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক (জ্যোতি), সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, মোঃ কামরুজ্জামান (রাসেল), মীর তাজুল ইসলাম (রিপন), অধ্যাপক মোঃ বদরুল মিল্লাত, মোঃ মাগফুর রহমান, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুল আল মাহমুদ (রিটু), মোঃ মশিউর রহমান (বাবু), মোঃ জোবায়ের আলম (প্রিন্স), প্রভাষক আসমা খাতুন, মোঃ জিল্লুর রহমান মিঠু, মোঃ মনিরুজ্জামান (বকুল), শাকিল আহসান পলাশ, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জুলফিকার আলী, সৈয়দ রুবায়েত ইসলাম (রাতুল), মোঃ মাহবুব রহমান। মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, মোঃ নজরুল ইসলাম, আহছানুস সালেহীন, মোঃ ইমরান হোসেন, মোঃ রফিকুল আলম, মোঃ আলাউদ্দিন, আইনজীবী সৈয়দ জিয়াউর রহমান (বাচ্চু), মাহামুদুল হক জামি, মোঃ ইমরান ফাতাহ, শেখ রাকিবুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মহিবুল্লাহ, শেখ আফজাল হোসেন ও মোহাম্মদ সাকিবুর রহমান।


সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, নির্দিষ্ট অনলাইনে আগামী বছরের ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি জমার দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সাবেক শিক্ষার্থীদের জন্য ২’হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য ১৫’শ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর ২০২৫ সনে ঈদ উল ফিতর এর ৩য় দিনে এই প্লাটিনাম জয়ন্তী উদযাপন তারিখ নির্ধারণ করা হয়েছে।


১৯৪৬ সালে অত্র কলেজ প্রতিষ্ঠান হতে যারা পাশ করে সার্টিফিকেটধারী হয়েছেন তাদের সকলের অংশগ্রহণের আহ্বান ও অনুষ্ঠানেকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।


Tag
আরও খবর