জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জমি দখলের পায়তারা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন



 

সাতক্ষীরার কলারোয়ায় জমি দখলের পায়তারা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি এক কৃষক। উপজেলার বামনখালী মৌজায় ১ একর  ১৭ শতক জমি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়ার অভিযোগ করেছেন তিনি।


শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে জনাকীর্ন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন কলারোয়ার পাঁচনল গ্রামের মৃত ছহিল উদ্দিনের দফাদারের ছেলে ইসরাফিল দফাদার।


তিনি বলেন, আমি কৃষি কাজ করে জীবিকা চালায়। বামনখালি মৌজার সাবেক ২৫৬ খতিয়ানে সাবেক দাগ নং ৪৪৩, হাল দাগ নং ৫৭০  দাগে ১ একর ১৭ শতক জমি ক্রয়পূর্বক নিজ নামে রেজিস্ট্রি করে ভোগ দখল করছি।


পরবর্তীতে উক্ত সম্পত্তি ১/১ খতিয়ানের অন্তভূক্ত হলে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। তদন্ত শেষে বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় ঘোষণা করে। কিন্তু আমার প্রতিবেশী রবিউল ইসলাম (৬৫) গাংদের কোন প্রকার কাগজপত্র ছাড়াই জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও হুমকি দিয়ে আসছে।


তার সাথে জাহাঙ্গীর ও সোলাইমান মুন্সী বহু মামলার আসামি। তারা জোরপূর্বক আমার রেজিস্ট্রিকৃত রেকর্ডীয় সম্পত্তি গত ৪ ডিসেম্বর রাত ১১টার দিকে বিদ্যুৎ লাইনে বন্ধ করে জমির সীমানা প্রাচীর ভেঙে দেয়। এ খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে তারা দেশীয় দা-কুড়াল ও লাঠি সোটা নিয়ে উল্টো আমাদের ওপর হামলা করতে ছুটে আসলে আমরা শান্তি বজায় রাখার স্বার্থে পিছু ফিরে আসি।


তারপরও হুমকি দিয়ে রবিউল ইসলাম বলে, জমির কাগজ তোদের কাছে থাক, জমি আমার দখলে। কে আছে এই জমি দখল করতে আসবে, তাদের ডেকে নিয়ে আয়।


ভুক্তভোগি ইসরাফিল আরো বলেন, এ ঘটনায় স্থানীয় নেতৃবৃন্দ জমি জোরপূর্বক দখল না করতে বললেও তারা কর্ণপাত করেনি, উল্টো হুমকি দিয়ে জমি দখলের পায়তারা করছে।


জীবনের নিরাপত্তা ও জমি যাতে যবর দখল করে আত্মসাত না করতে পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।


Tag
আরও খবর