জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন



সাতক্ষীরা আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে খাজরা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও এলাকাবাসী।


মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ ইয়াকুব আলী, শিমুল হোসেন, রামপদ সানা ও হাসমত এবং ভুক্তভোগি আল আলিম হোসেন।


বক্তারা বলেন, খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদশুন্য হয়। নিয়ম তান্ত্রিকভাবে প্যানেল চেয়ারম্যানের উপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্ব চলে আসে। প্যানেল চেয়ারম্যান নিয়োগের সময় তিনি বিভিন্ন রকম ছলচাতুরীর আশ্রয় নিয়ে ভিত্তিহীন ভাবে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নেন সাইফুল ইসলাম বাচ্চু। অন্যান্য ইউপি সদস্যদের আপত্তি থাকা ও ইউপি উপ-নির্বাচনের তারিখ ২৭ জুলাই ২০২৪ নিদিষ্ট হওয়ায় আমরা ইউপি সদস্যবৃন্দ বিকল্প পথ অবলম্বন করি নাই।


পরবর্তীতে ছাত্র আন্দোলনের মুখে নির্বাচন স্থাগিত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মুখে ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দেশের বেশীর ভাগ আওয়ামী নেতার সাথে আওয়ামীলীগের নির্বচিত ইউপি চেয়ারম্যান ও দলে থাকা ইউপি সদস্যবৃন্দ কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় আবার কেউ পলাতক থাকার কারনে সাধারণ জনগনের সেবা পেতে অসুবিধা হয়। বর্তমান সরকার সেটির সমাধান করে জনগনের সেবার কথা চিন্তা করে তাদের দায়িত্ব থেকে অপসারন না করে জনগনের মান উন্নয়ন তাগিদ প্রদান করেন।


বক্তারা আরো বলেন, আমাদের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু দায়িত্ব পাওয়ার পরে পরিষদ আলোর মুখ দেখতে পারেনি। জনগণ সেবা পাওয়ার বদলে পরিষদে যেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে না পেয়ে সাধারণ জনগণকে বারে বারে ফিরে আসতে হয়। তিনি স্থায়ীভাবে সাতক্ষীরাতে অবস্থান করে। গ্রামে থাকা তার চাচা নজরুল ইসলামের উপর এত বড় পরিষদের দায়িত্ব দিয়ে রেখেছেন। তার কাছে সাধারণ জনগণ গেলে টাকার বিনিময়ে তার কাছে থাকা নকল সীল ও স্বাক্ষর প্রদান করেন।


ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর অদ্যাবধি পরিষদের কি ধরনের সেবা মূলক কাজ এসেছে আমরা ইউপি সদস্যরা কেউ জানতে পারিনি। এমন কি আমাদের পরিষদ থেকে আমরা কোনো রকম সম্মানী পাইনি। সরকারী সাহায্য টি সি বি, গর্ভবর্তী ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার সকল পণ্য সে একাই নাম মাত্র বন্টন করে নিজেই সব কিছু আত্মসাৎ করে সাধারণ জনগনকে তার হাতের জিম্মি করে রেখেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ১১ মেম্বারকে সাথে নিয়ে কাজ করেননা।


তিনি আয়-ব্যয়ের হিসেব দেননা, আমরা তার কাজে সন্তুষ্ট না, আমরা তার অপসারনের দাবীতে আবেদন করেছি। আমরা পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ এর থেকে পরিত্রান পেতে তাকে অপসারণ করে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের জন্য যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষন করছি। দুর্নীতিবাজ, ভিত্তিহীন, ক্ষমতা লোভী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম বাচ্চুকে অপসারণ করে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের দাবি জানান বক্তারা।


গদাইপুরের বাসিন্দা আলামিন হোসেন বলেন, পরিচয় পত্র আনতে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে তার চাচার কাছে পাঠায়। চাচার কাছে গেলে আইডি কার্ড চায় এবং নানা অজুহাত তুলে টাকা দাবী করেন বলেন তিনি দাবী করে তিনি তার অপসারনের আবেদন করেন। অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন সকল অভিযোগ ভিত্তিহীন।


Tag
আরও খবর