জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে চারজনকে মারপিটের অভিযোগ



জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরায় চারজনকে মারপিটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদরের গোবরদাড়ী এলাকায় এঘটনা ঘটে।


ভুক্তভোগী সাতক্ষীরা গোবরদাড়ী এলাকার মোঃ মহিউদ্দীন (৬৫) জানান, আমার প্রতিবেশী মোঃ হাবিবুর রহমান ও তার ভাইদের সাথে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে ৬ বছর যাবত মামলা চলমান রয়েছে। এরই জের ধরে মঙ্গলবার সকালে আদালতের আদেশ অমান্য করে আমাদের জমি জবর দখলের লক্ষে প্রতিপক্ষের মৃত আব্দুল খালেক গাজীর দুই ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৮) ও মোঃ সাইফুল ইসলাম (৩৫) তাদের বোন জামাই মুন্সিপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ আব্দুর রহিম (৪২) সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন আমাদের উপর অতর্কিত হামলা করেছে। তারা হাতে লোহার রড, শাবল, বাঁশের লাঠি ইত্যাদি সহকারে দলবদ্ধ ভাবে আমার জমিতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।


ঐসময় আমার মা আছিরন বিবি (৮৫) তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমার মাকে মারপিট করে আহত করে। একই সময় আমার স্ত্রী ছায়রা খাতুন, আমার পুত্রবধু জেসমিন খাতুন, রেশমা খাতুন ও শারমিন খাতুন, ঠেকাতে গেলে তারা তাহাদেরকেও মারপিট করে আহত করে।


এসময় আমার পুত্রবধু শারমিন খাতুনের ঘাড়ে আঘাত লাগে। আমার স্ত্রী ডান পায়ের আঙ্গুলে আঘাত প্রাপ্ত হয়। তারা আমার জমিতে থাকা দোকানের পোতা ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। তারা আমাদের খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামিনুল হক জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


Tag
আরও খবর