জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় কারিগরী প্রশিক্ষণ শেষে যুবক যুবতীদের সনদ প্রদান




সাতক্ষীরায় কারিগরী প্রশিক্ষণ শেষে যুবক-যুবতীদের সিসিডিবি’র পক্ষ থেকে সনদ বিতরণ করা হয়েছে।


সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে বেসরকারি সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে নেদারল্যান্ডভিত্তিক দাতাসংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে এ সনদ প্রদান করা হয়।

এই প্রকল্পের আওতায় ৬৫ জন বেকার যুবক-যুবতী বিভিন্ন ট্রেডের ওপর ছয় মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করে, সেই যুবক-যুবতীগণকে তাদের প্রশিক্ষনের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করে।


সিসিডিবি’র প্রধান কার্যালয়ের সিপিআরপি প্রকল্পের প্রধান জর্জ অসিত সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।


প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের পরিচালনায় বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দ্বি-পাক্ষিক কর্মসূচিসমূহের কো-অর্ডিনেটর আর্নেস্ট অনিন্দ সরকার।


আলোচনা শেষে সিসিডিবি’র পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এসময় সাংবাদিক আসাদুজ্জামান সরদার, প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, হিসাবরক্ষণ কর্মকর্তা রিচার্ড অধিকারী, মাঠ সংগঠক সুদীপ্ত বিশ্বাস, রিপন বাডুই প্রমুখ উপস্থিত ছিলেন।


বক্তরা বলেন, দিনে দিনে দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, যার অন্যতম প্রধান কারণ যুব শক্তির কারিগরী দক্ষতা না থাকা। বেকার সমস্যা সমাধান কল্পে কারিগরী প্রশিক্ষনের কোন বিকল্প নাই। যে দেশ যত বেশি দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে সে দেশ তত বেশী শিল্পউন্নত।


এই বিপুল সংখ্যক জনশক্তিকে উপযুক্ত কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যমে উৎপাদনমুখী কাজে ব্যবহার করতে পারলেই দেশের টেকসই উন্নয়ন করা সম্ভব। বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মেও উদ্ভাবনী শক্তির বিকাশে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার প্রয়োজন। এর মাধ্যমে প্রয়োজন মানবসম্পদ, প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য সম্পদের দক্ষতা বাড়িয়ে দারিদ্র বিমোচন, ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এ লক্ষ্যে পৌঁছাতে হলে কারিগরি শিক্ষার হার বৃদ্ধির কোনো বিকল্প নেই।


প্রসঙ্গত, প্রকল্পটি সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার যুব সমাজের বেকারত্ব দুরীকরণে ২০২৩ সালের এপ্রিল থেকে কাজ করে যাচ্ছে। যুব প্রজেক্টের অধীনে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৬৫ জন যুবককে ৬ মাস ব্যাপী বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হয়েছে।


টেইলারিং, মোটরসাইকেল গ্যারেজ, বিউটি পার্লার, টিভি -ফ্রিজ সার্ভিসিং, ইলেকট্রনিক্স, ফার্নিচার, ওয়েল্ডিং, লেদ ইত্যাদি কর্মক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে বেকারমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা হচ্ছে।


Tag
আরও খবর