জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মুক্তিপণের দাবিতে জেলে রবিউল ইসলামকে অপহরণ



পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রবিউল ইসলাম (৩৫) নামে এক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। ১লা ডিসেম্বর রোববার সকালে বুড়িগোয়ালীনি স্টেশনের অন্তর্গত কলাগাছিয়া টহলফাঁড়ির পার্শ্ববর্তী কলাগাছিয়া খাল থেকে তাকে অপহরণ করা হয়। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের নীলডুমুর গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে।

অপহৃত জেলের স্বজনরা জানায়, রবিউল ইসলাম শনিবার সকালে বুড়িগোয়ালীনি স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাশ (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে যায়। অপর এক সহযোগীকে নিয়ে কলাগাছিয়া খালে কাঁকড়া শিকারের সময় রোববার সকাল সাতটার দিকে স্বশস্ত্র তিন ব্যক্তি অস্ত্রের মুখে রবিউলকে অপহরণ করে নিয়ে যায়। নিজেদের মজনু বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করে বিকাশে মুক্তিপণের টাকা গ্রহণ করবে বলেও তারা জানিয়ে দেয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেএড হাসানুর রহমান জানান, কোন জেলের অপহরণের বিষয়ে তাদেরকে কেউ কোন অভিযোগ করেনি। তবে সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর মোল্যা জানান অপহরণের শিকার জেলের পরিবার পুলিশের কাছে কোন অভিযোগ করেনি।


Tag
আরও খবর