জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরার বিতর্কিত এসআই প্রহ্লাদের শাস্তির দাবীতে মানববন্ধন




সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মামলাবাজ, আওয়ামীলীগের তাবেদার দুর্নীতিবাজ এসআই প্রহ্লাদ রায়ের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ১লা ডিসেম্বর রবিবার সকাল ১০.৩০ টায় কুল্যার মোড়ে সড়কের উপর এ কর্মসূচি পালন করা হয়।


কুল্যা গ্রামবাসী ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে কুল্যা-দরগাহপুর সড়কের উপর মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জামায়াতের কুল্যা ইউনিয়ন নায়েবে আমির মেহেদী হাসান, ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম প্রমুখ। 


বক্তাগণ বলেন, এস আই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ও বাংলাদেশ পুলিশের এসআই পদে মেহেরপুর জেলায় কর্মরত আছেন। তিনি আওয়ামী লীগের একজন দোসর।


আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কুল্যা গ্রামের অসহায় নিরীহ মানুষদেরকে পুলিশের ভয় দেখিয়ে দাবিয়ে রেখেছিলেন। জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন। অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের নামে মাদক ছিনতাই, নাশকতা মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন এস আই প্রহ্লদ। ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর প্রহ্লাদ ঘুষ বাণিজ্যের মাধ্যমে কালোটাকা উপার্জন করে শহরে ও বিভিন্ন এলাকায় বহু সম্পদের অধিকারী হয়েছেন। গরীবের ঘরের ছেলে এখন সম্পদের পাহাড় গড়েছেন।


তার সহায়তায় নেমে তৎকালীন ওসি এলাকার মিনুষকে জিম্মী করে হয়রানী, নির্যাতন ও টাকা হাতিয়েছেন। বিনা অপরাধে কারাভোগকারী ভুক্তভোগিরাসহ এলাকার মানুষ তদন্তপূর্বক তাকে সাসপেন্ড ও শাস্তির আওতায় আনতে জোর দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


এব্যাপারে এসআই প্রহ্লাদ রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, শাহিনুরদের সাথে আমাদের জমি জায়গা নিয়ে বিরোধ রয়েছে। নাসির, সিদ্দিক ও অন্যদের থানা থেকে ছাড়ানোর জন্য আমার কাছে অনুরোধ করলে আমি থানায় সুপারিশ করি। রাষ্ট্রবিরোধী মাদক মামলা হওয়ায় পুলিশ তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। আমাকে এলাকায় হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

Tag
আরও খবর