জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা পাটকেলঘাটায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাতক্ষীরা পাটকেলঘাটায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের পদত্যাগের দাবীতে মানববন্ধনন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেস্বর) বেলা ১০টা থেকে ২টা পর্যান্ত স্কুল প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা খুলনা মহাসড়ক পর্যান্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তারা ‘একদফা এক দাবী শেখ আব্দুল হাইয়ের পদত্যাগ চাই’ বলে স্লোগান দিতে থাকে। পরে তালা উপজেলা সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপু, জাহিদ, ছাকিব, সামির, ইমন, জাহিদুর আল মামুন প্রমূখ।


বক্তারা বলেন, ‘শেখ আব্দুল হাই প্রধান শিক্ষক হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছিলেন। তিনি নিয়মিত স্কুলে আসতেন না। প্রতিষ্ঠানের কোন উন্নয়ন না করেই দীর্ঘদিন যাবৎ স্কুল ফান্ডের টাকা লুটপাট করেছেন। এছাড়া কয়েক মাস বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীর নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।’ এই প্রধান শিক্ষক পদত্যাগ না করলে তাদের বিক্ষোভ চলবে বলে সতর্ক করেন তারা।

বিষয়টি নিয়ে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের সাথে কথা বললে তিনি জানান, ‘ইতোপূর্বে আমার বিরুদ্ধে তিন বার অডিট হয়েছে। কর্তৃপক্ষ আমার কোন দুর্নীতি পায়নি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে প্রতিষ্ঠানের তিনজন শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজ তারা টাকা পয়সা দিয়ে আমার বিরুদ্ধে প্রতিষ্ঠানের ছাত্রদের উসকে দিয়েছে।’ তারা আমাকে জোরপূর্বক পদত্যাগ করানোর জন্য চেষ্টায় আছেন বলে অভিযোগ করেন তিনি।

তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন জানান, ‘আপাতত আব্দুল হাইকে স্কুলের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে লিখিত সুপারিশ করে বোর্ডে পাঠানো হবে। এরপরে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।’


Tag
আরও খবর