জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা সিটি কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক নওশাদ আলম

সাতক্ষীরা সিটি কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক নওশাদ আলম




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: ‌

সাতক্ষীরা সিটি কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটি গঠন করা হয়েছে। কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে নবগঠিত এ কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নওশাদ আলম এবং পদাধিকার বলে সিটি কলেজের অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।


সোমবার (৯ সেপ্টেম্বর) ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে এ এডহক কমিটি ঘোষণা করা হয়। নওশাদ আলম সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া মাস্টারপাড়ার মৃত অ্যাডভোকেট আব্দুস ছালাম ও বুনিয়াদ কোচিং-এর পরিচালক নূরজাহান ম্যাডামের জ্যেষ্ঠ পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে ১৯৯১ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।


বর্তমানে তিনি হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তার মেজ ভাই মনজুরুল আলম সিদ্দিকী এনসিসি ব্যাংকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, সর্বকনিষ্ঠ ভাই কর্নেল শামসুল আলম সিদ্দিকী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত এবং একমাত্র বোন প্রাইম ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা। তার একমাত্র পুত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং দুই কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।


উল্লেখ্য, সাতক্ষীরা সিটি কলেজের পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে মোঃ নওশাদ আলমকে পরিচলানা পরিষদের সভাপতি, সিমান্ত আদর্শ কলেজের সহকারি অধ্যাপক মোঃ আক্তারুল ইসলামকে ভাইস-চ্যান্সেলর মনোনীত বিদ্যুৎসাহী সদস্য, প্রতিষ্ঠাতা ১জন/ প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে থেকে সভাপতি কর্তৃক মনোনীত একজন এবং প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজনকে সদস্য করে এ এডহক কমিটি গঠন করা হয়েছে।নতুন এ এডহক কমিটির মেয়াদ আগামী ৬ মাস পর্যন্ত বহাল থাকবে। কলেজটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


Tag
আরও খবর