জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ষড়যন্ত্র বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, তারেক রহমান

ষড়যন্ত্র বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, তারেক রহমান 

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রের বিশ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হোক আজকের অঙ্গীকার। ষড়যন্ত্রকারীরা চায় না এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। 

হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। ৮ আগস্ট রবিবার বিকাল ৩ টায় সাতক্ষীরার কলারোয়া ফুটবল ময়দানে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। বিএনপি'র কেন্দ্রীয় প্রকাশণা বিষয়ক  সম্পাদক সদ্য কারা মুক্ত  সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত  কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, ড্যাব নেতা ডাক্তার শহিদুল আলম সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিশাল এই জনসভায় লন্ডন থেকে  ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন দীর্ঘ দেড়দশক ধরে বিএনপি ও বিরোধী দলীয় নেতৃবৃন্দের উপর পতিত স্বৈরাশাসক অকথ্য নির্যাতন করেছে। কিন্তু জনতার দুর্বার আন্দোলনে স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতন হলেও জনগণের ভোটের অধিকার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন এই অঞ্চলের আম, চিংড়ি ও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশে উন্নয়ন সম্ভব। কিন্তু জনগণের সরকার ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভাগ্যের উন্নয়ন হওয়া সম্ভব হবে না।

আরও খবর