জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছ এখনও আকাশ ছোঁয়া

সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছ এখনও আকাশ ছোঁয়া




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সিন্ডিকেটের কবলে সাধারণ মানুষ সবচেয়ে বিপাকে পড়েছিল দ্রব্যমূল্য নিয়ে। উর্দ্ধগতির বাজারে পরিবার নিয়ে বেঁচে থাকা কষ্ট হয়ে পড়েছিল নিম্ন আয়ের মানুষের। সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিনিয়ত অভিযান চালিয়েছে অবৈধ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে।

গত সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে ১২৫ টাকা হলেও আবার কমে ১১০ টাকায় দাঁড়িয়েছে। গত সপ্তাহ থেকে গরুর মাংস ৭০০ টাকা থেকে দাম কমে বিক্রি হচ্ছে ৬০০ টাকা। সবজির দাম কমেছে সাথে মুদি পণ্যর দাম স্থিতিশীল রয়েছে।

সাতক্ষীরা শহরের বাজার ঘুরে দেখা গেছে, মুদিপণ্যের মধ্যে খোলা চিনি ১৪০ টাকা, প্যাকেটজাত চিনি ১৪৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন ১৭০ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা, ছোট মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১১২ টাকা, বড় মুগ ডাল ১৬০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারি ডাল ১১৫ টাকা, বুটের ডাল ১১০টাকা, চাল সর্বনিম্ন ৫৩ টাকা ( আতপ) রসুন বিক্রি হচ্ছে ২২০ টাকা শুকনো ঝাল ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের কাচাবাজারে কাঁকরোল ৪০ টাকা, বর্তমান ৩৫ টাকা, করলা ৫০ টাকা, বর্তমান ৪০ টাকা চিচিঙ্গা ৪০ বর্তমান ৩০-৩৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা বর্তমান ৩০-৪০ টাকা, আলু ৫৫ টাকা বর্তমান ৫৪-৫৫ টাকা, পটল ৪০ টাকা বর্তমান ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, বর্তমান ৩০ টাকা, বরবটি ৪০ টাকা বর্তমান ৪০ টাকা, পেঁপে ৩৫ টাকা বর্তমান ৩৫ টাকা, এবং শসা ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, সোনালি ২৬০ টাকা এবং দেশি মুরগি ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছাগলের মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আকারভেদে রুই ২০০ টাকা থেকে ২৮০ টাকা, কাতল ২৫০ থেকে ৩৩০ টাকা, মৃগেল ২০০-২২০ টাকা, আকারভেদে পাঙ্গাস ১২০-১৮০ টাকা, তেলাপিয়া ১৩০-১৮০ টাকা, বাগদা চিংড়ি ৭০০-৭৫০ টাকা, রূপচাঁদা জাত ও আকারভেদে ৫০০ থেকে ৬৫০ টাকা, পাবদা ৩৮০ থেকে ৪০০ টাকা, টেংরা ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা জাহিদ হোসেন বলেন, তৎকালীন সরকারের অসাধু প্রশাসন ও সিন্ডিকেটবাজরা দাম বৃদ্ধি করে মুনাফা নিতেন। কিন্তু সিন্ডিকেটরা নিরব থাকায় কিছুটা হলে পণ্যর দাম কমেছে যেটা কমেছে সেটাও সহনশীল নয় আরও দাম কমাতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য দ্রব্যমূল্য দাম কমানো উচিত।


Tag
আরও খবর