জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

দীর্ঘ ৪ বছর মিথ্যা মামলায় কারাভোগের পর আজ সাতক্ষীরায় আসছেন সাবেক এমপি হাবিব

দীর্ঘ ৪ বছর মিথ্যা মামলায় কারাভোগের পর আজ সাতক্ষীরায় আসছেন সাবেক এমপি হাবিব




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘ চারবছর পর শনিবার (৭ সেপ্টম্বর) সাতক্ষীরার (তালা-কলারোয়ায়) আসছেন। শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পরে ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পান তিনি।


তালা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, সাবেক কর্তৃত্ববাদী সরকারের রোশানলে পড়ে একটি মিথ্যা মামলায় জননেতা হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘ ৪ বছর কারা ভোগের পর ৩ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের মাধ্যমে মুক্তি পান। শনিবার (৭ সেপ্টম্বর) বিকাল ৪ টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ডুমুরিয়া উপজেলার চুকগনগর বাজার থেকে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে কুমিরা হাইস্কুল মাঠে নিয়ে আসব।


এখানে সংবর্ধনা শেষে তিনি কলারোয়ার উদ্দ্যেশ্যে রওনা হবেন। তিনি বলেন, এ উপলক্ষে এলাকায় ব্যাপক প্রচারের জন্য মাইকিং করা হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছি। আশা করি এই সংবর্ধনা সভায় প্রায় ২ লক্ষ লোকের সমাগম ঘটবে। উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ঢাকা থেকে সড়ক পথে কলারোয়ায় যাবেন। তার আগমন উপলক্ষ্যে তালা উপজেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি গ্রহণ করেছি।


Tag
আরও খবর