জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টাকা ফেরৎ চাওয়ায় পিটিয়ে হত্যার পর লাশ গুমের অভিযোগে ১৫ জনের নামে মামলা


জমি লিখে না দেওয়ায় পাঁচ লাখ টাকা ফেরৎ চাওয়ায় আওয়ামী লীগের জনসভাস্থল থেকে ধরে নিয়ে ব্যানার ও ফেস্টুন জড়ানো লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর লাশ গুম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের নিহত রফিকুল ইসলামের স্ত্রী জাকিয়া সুলতানা ওরফে রানী বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক নয়ন বড়াল মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন, শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের রাজ্জাক গাইনের ছেলে রফিকুল গাইন, রবিউল গাইন, আব্দুর রব গাইন, একই গ্রামের ইউসুফ গাজী, মঞ্জুর মোড়ল, একই উপাজেলার ইসমাইলপুর গ্রামের শহীদ গাজী, হোাসইন গাজী, জাহাঙ্গীর মোড়ল, গাগড়ামারির আবু বক্কর খাঁ, শহরের সুলতানপুরের নাসির হোসেন, পুরাতন সাতক্ষীরার শেখ মাসুদুর রহমান, আহসান হাবিব ও কালিগঞ্জ উপজেলার কাশীশ্বরপুর গ্রামের আনোয়ার হোসেনসহ ১৫ জন।

মামলার বিবরণে জানা যায়, শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের রফিকুল গাইন, রবিউল গাইন ও আব্দুর রব গাইন গত বছর মুনজিতপুরে ভাড়া থাকাকালিন শ্রীফলকাটি গ্রামের রফিকুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া সুলতানার পরিচয় হয়। বর্তমানে আসামী ওই তিন ভাই শ্রীফলকাটি গ্রামে বসবাস করে। ওই তিন আসামী শ্রীফলকাটি গ্রামে রাস্তার পাশে সরকারি খাস জমির উপর শেখ রাসেল চক্রের সাইন বোর্ড টানিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করিয়া থাকে। পূর্ব পরিচয়ের জের ধরে রফিকুল গাইন, রবিউল গাইন ও আব্দুর রব গাইন এক বিঘা জমি ১০লাখ টাকায় বিক্রি করার জন্য মুন্সিপাড়ার ফিরোজ হোসেনের বাড়িতে বসে ২০২২ সালের ২২ মে বাদি জাকিয়া সুলতানার স্বামীর কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা নেয়। এরপর থেকে বাকি টাকা দিয়ে জমি লিখে নিতে চাইলে প্রথম তিন আসামী নানাভাবে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে গত বছরের ৭ নভেম্বর সকাল ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আওয়ামী লীগের জনসভা শুরু হলে বাদির স্বামী আশেপাশে ঘোরা ফেরা করতে থাকেন। সভা শেষ হলে প্রথমাক্ত তিন আসামীর নেতৃত্বে সকল আসামীরা বাদির স্বামী রফিকুলকে রাস্তা থেকে ধরে এনে গনগ্রন্থাগারের সামনে ব্যানার ও ফেস্টুন জড়ানো লাঠি দিয়ে মারপিট শুরু করে। তার মৃত্য নিশ্চিত হলে প্রথমাক্ত তিন আসামীসহ কয়েকজন একটি মাইক্রোযোগে রফিকুলের লাশ তুলে নিয়ে অন্যত্র মাটিতে পুঁতে ফেলে। তাকে বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সদর থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আসামীরা আওয়ামী লীগ করে বিধায় মামলা নেওয়া যাবে না বলে থাকা থেকে বের করে দেন। আসামীদের হুমকি ধামকিতে মামলা করা যায়নি। প্রমান লোপাট করতে আসামীরা রফিকুলের লাশ অজ্ঞাতস্থানে নিয়ে মাটি চাপা দিয়েছে।

মামলার বাদিপক্ষের আইনজীবী এড. এসএম ফিরোজ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর