জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা শ্যামনগরে নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ


সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে উদ্যোক্তার কোয়েল খামারে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।


৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে নারীদের নওয়াবেঁকী বাজারে একজন সফল উদ্যোক্তার খামার পরিদর্শনের মাধ্য দিয়ে কোয়েল পাখি পালনের উপর হাতে কলমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।


প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একজন সফল উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম। উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।


উদ্যোক্তা বলেন, সার্বিক সহযোগিতার অভাবে উদ্যোক্তারা মনোবল হারাচ্ছে। কোয়েল পাখি পালনে নারীদের অন্তর্ভূক্ত করতে পারলে কোয়েল চাষের প্রসার ঘটবে। এছাড়া সরকারিভাবে যদি সহযোগিতা থাকে তাহলে কোয়েল পাখি পালনে লাভবান হওয়া সম্ভব। সিসিডিবি নারীদের ক্ষমতায়নে যে উদ্যোগ নিয়েছে তার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।


এসব নারীদের কোয়েল পাখি পালনে কোন ধরনের সমস্যা দেখা দিলে তিনি নিজে ফ্রি পরামর্শ দিবেন বলে আশ্বাস দিয়েছেন।


সুদীপ্তা রানী বলেন, এর আগে আমি কোয়েল পালনের উপর হাতে কলমে কোন প্রশিক্ষণ পায়নি। আজ হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি কে ধন্যবাদ জানাচ্ছি।


আরও খবর