জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

এনবিআর ভোমরা বন্দরে সকল পণ্য আমদানির অনুমতির প্রজ্ঞাপনে আজ আনন্দ র‌্যালি


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী দুঃশাসন অবসানের পর নুতন করে আলোর মুখ দেখল ভোমরা স্থলবন্দর। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার দায়িত্বকালে সকল প্রকার পণ্য আমদানির অনুমতি পেলেন আমদানিকারক ব্যবসায়ীরা। শুধুমাত্র গুঁড়া দুধ ব্যতীত সকল পণ্য আমদানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি বাণিজ্য সম্প্রসারণ আর রাজস্ব প্রবৃদ্ধি গতিশীল করার লক্ষ্যে ২৭ আগস্ট অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এস.আর.ও. নম্বর ২৯৭-আইন /২০২৪/৮৯ কাস্টমস আইন ২০২৩ সনের ৫৭নং আইন এর ধারা ৮ এর উপধারা-১ এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করে। বহুদিনের প্রতীক্ষিত প্রত্যাশায় বুক বেঁধে ছিল ব্যবসায়ীরা। আজ তার বাস্তব প্রতিফলন ঘটায় ব্যবসায়ীরা ভাসছে আনন্দের জোয়ারে। সকল পণ্য আমদানির অনুমতির সুখবর এখন ব্যবসায়ীদের মুখে মুখে। খুশির খবরে আগামীকাল বুধবার সকাল ১০টায় ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের নবগঠিত এডহক কমিটির উদ্যোগে বন্দর সংশ্লিষ্ট সকল সিএন্ডএফ এজেন্ট, শ্রমিক সংগঠন সিএন্ডএফ কর্মচারী এ্যাসোসিয়েশন, আমদানি রপ্তানি কারক এ্যাসোসিয়েশন এবং সকল ট্রান্সপোর্ট সমিতির কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ অহিদুল ইসলাম, বর্ণাঢ্য এ আনন্দ র‌্যালির নেতৃত্ব দিবেন এডহক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আনন্দঘন মুহুর্তে বর্ণাঢ্য আনন্দ র‌্যালিটি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মুখস্থ বন্দর সড়ক দিয়ে বের হয়ে বন্দর এলাকা পরিদর্শন শেষে শুল্ক স্টেশন সংলগ্ন সড়কে এসে শেষ হবে। এখানে এক পথ সভায় বক্তব্য রাখবেন সকল সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় রাজস্ব বোর্ড কতৃক অনুমোদিত সকল পণ্যের মধ্যে রয়েছে, গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছ-গাছড়া, বীজ, গম, পাথর, স্টোন এন্ড বিল্ডার্স, কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, ব্যবহার্য কাঁচাতোলা, চাল, মসুর ডাল, কোয়ার্টজ, তাজাফুল, খৈল, গমের ভূসি, ভুট্টা, চালের গুড়া, সয়াবিন কেক, শুটকিমাছ, (প্যাকেটজাত ব্যতীত), হলুদ, জীবন্ত মাছ, হিমায়িত মাছ, পান, মেথি মাছ, চিনি, মসলা, জিরা, মোটর পার্টস, স্টেইন লেস স্টিলওয়্যার, রেডিও, টিভি পার্টস, মার্বেল স্লাব, তামাক ডাটা (প্রতিষ্ঠিত মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কাঁচামাল হিসেবে আমদানীয়), শুকনা তেঁতুল, ফিটকিরি, এ্যালুমিনিয়ামের টেবিলওয়্যার ও কিচেনওয়্যার, আগরবাতি, জুতার সোল, শুকনা কুল, ফ্লাই অ্যাশ, তাজা ও শুকনা ফলমূল, সকল প্রকার তাজা সবজি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনে, সকল প্রকার খৈল,ফায়ার ক্লে, থান ক্লে স্যান্ডস্টোন, মার্বেল চিপস, ডলোমাইট, ফ্লোগোফাইট, ট্যালক, পটাশফেলসপার, গ্রানুলেটেড স্লাগ, সোডা পাউডার, তিল, সরিষা, রেডিমেড গার্মেন্টস, ইমিটেশন জুয়েলারি, সুপারি, হার্ডওয়ার, গ্রানাইট স্লাব, তুলা, সুতা, গাড়ির চ্যাসিস, প্রকল্পের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কিসমিস, এলাচ, গোল মরিচ, লবঙ্গ, বিট লবণ, তেঁতুলের বিচি ও জিপসাম।



আরও খবর