জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জের পারুলগাছায় বন্যাদুর্গতদের সাহায্যার্থে ফুটবল ম্যাচে ২ গোলে শ্যামনগর জয় লাভ

কালিগঞ্জের পারুলগাছায় বন্যাদুর্গতদের সাহায্যার্থে ফুটবল ম্যাচে ২ গোলে শ্যামনগর জয় লাভ 


বন্যাকবলিত অসহায় মানুষের সহায়তার লক্ষ্যে সাতক্ষীরা জেলার কালিগঞ্জে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। পারুলগাছা প্রগতি সংঘের আয়োজনে ও ক্রীড়া সংগঠক মেহেদী হাসান বাবুর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (৩০ আগস্ট) বিকালে পারুলগাছা ফুটবল মাঠে আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করেন পিডিকে মিতালী সংঘ ও শ্যামনগর ফুটবল একাদশ। 

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শ্যামনগর ফুটবল একাডেমি ২-১ গোলের ব্যবধানে পিডিকে মিতালী সংঘকে পরাজিত করে। শ্যামনগর ফুটবল একাডেমির নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার আলমগীর হোসেন রানা ও পিডিকের পক্ষে অংশগ্রহন করেন আকরামুজ্জামান লিটন প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন শহিদুল ইসলাম, লাল্টু ও শিমুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির একাংশের সদস্যসচিব জাহাঙ্গীর আলম এসময় বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক নিয়াজ কওছার তুহিন, সিনিয়র সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আলমগীর হোসেন, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি জিএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান, একাংশের সাধারণ সম্পাদক মারুফবিল্যাহ, ইউপি সদস্য গোলাম রব্বানী, ক্রীড়া সংগঠক সাবেক ফুটবলার অসীম রায়, সিনিয়র শিক্ষক দীপংকর সরদার প্রমুখ, খেলার মধ্যভাগে সম্প্রতি অনুর্ধ ২০ সাফজয়ী দলের খেলোয়াড় আসাদুল মোল্যাকে কালিগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশন ও পারুলগাছা প্রগতি সংঘের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

ধারাভাষ্যকার ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক। প্রসঙ্গত, সব খেলোয়াড়, ক্লাব কতৃপক্ষ, রেফারী, ধারাভাষ্যকারসহ সংশ্লিষ্ট সবাই পারিশ্রমিক ছাড়াই ম্যাচের কার্যক্রমে অংশগ্রহণ করেন।

আরও খবর