জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় দরজা বন্ধ করে অফিস করেন সদ্য যোগদান করা পাসপোর্ট বিতর্কিত কর্মকর্তা উত্তম কুমার দেব


গায় মানে না আপনি মোড়ল, সাতক্ষীরা সদ্য যোগদান করা পাসপোর্টের সহকারী পরিচালক উত্তম কুমার দেবের বিরুদ্ধে অফিসের রুমের দরজা ভেতর থেকে বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সেবা গ্রহীতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে সাতক্ষীরা পাসপোর্ট অফিসে গিয়ে ঘটনার সত্যতা পায় গণমাধ্যম কর্মীরা।


এদিকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতির বিষয়টি জেনেও প্রায় ঘণ্টাখানেক অফিস রুমের দরজা বন্ধ রাখেন তিনি। পরে অফিস স্টাফদের মধ্যে একজন দীর্ঘ সময় দরজায় কড়া নাড়লে একপর্যায়ে তিনি দরজা খুলে বাইরে আসেন। সাংবাদিকরা গত এক সপ্তাহে সেবা গ্রহীতাদের সংখ্যা জানতে চাইলে উপপরিচালক উত্তম কুমার জানান, কোনো তথ্য দিতে পারবেন না।


তিনি বলেন, কোনো তথ্য নিতে হলে ঢাকা অফিসে যোগাযোগ করতে হবে। তাছাড়া এ সময় তিনি অফিস কক্ষে উপস্থিত সাংবাদিকদের প্রবেশ করতে দেননি।


সাতক্ষীরা পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা অমল চন্দ্র জানান, সকাল ১১টার দিকে অফিস প্রধানের রুমের সামনে যাওয়ার পর রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখা যায়। অনেক চেষ্টা করেও তার সঙ্গে দেখা করা যায়নি। পাসপোর্ট হারিয়ে যাওয়ায় সাধারণ ডায়েরি (জিডি) করে আসতে বলেছে, প্রক্রিয়া সম্পন্ন করে আসার পর অফিসের অন্য স্টাফরা বলছে জিডি হয়নি। সেবার নামে ভোগান্তিতে পড়েছে আমার মতো শত শত সেবা গ্রহীতা।


আল আমিন নামে অপর এক সেবা গ্রহীতা জানান, তার জাতীয় পরিচয়পত্রের ত্রুটি আছে জানিয়ে বের করে দিয়েছেন পাসপোর্টের উপপরিচালক উত্তম কুমার। সব ঠিক থাকার পরেও তার আবেদন জমা নিচ্ছে না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।


এসব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (সুরক্ষা সেবা বিভাগ) মোঃ মশিউর রহমান বলেন, চলতি সপ্তাহের রোববারে নারী সাংবাদিক সঙ্গে সাতক্ষীরা পাসপোর্টের সহকারী পরিচালকের অশোভন আচারণের বিষয়ে অবগত রয়েছি। আজকের বিষয়টিও শুনলাম। এসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রসঙ্গত, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করাসহ বেশ কয়েকটি অভিযোগে জামালপুর থেকে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত রোববার (২৫ আগস্ট) যোগ দিয়েছেন সহকারী পরিচালক উত্তম কুমার দেব। যোগদানের প্রথম দিনেই পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহকালে তথ্য চাওয়ায় চ্যানেল টুয়েন্টিফোরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্ছিত করেন তিনি। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পেরে গণমাধ্যমকর্মী আমিনা বিলকিস ময়নার কাছে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেন পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জসিম উদ্দিন। তিনি ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

আরও খবর