জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাবেক এমপি রবি, সাবেক পুলিশ সুপার মোস্তাফিজুরসহ ১৬ জনের নামে জাকির হত্যা মামলা


সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের জাকির হোসেনকে হত্যার অভিযোগে ১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে আবুল কাশেম গাজী বাদী হয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সাতক্ষীরা ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর অভিযোগটি গ্রহণ করে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।


মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য শহরের মুনজিতপুরের মৃত মীর এশরাক আলীর ছেলে মীর মোস্তাক আহম্মেদ (রবি), সাতক্ষীরার সাবেক ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, গোয়েন্দা শাখার ওসি মোঃ মহিদুল ইসলাম, এসআই হাসানুর রহমান, কনস্টেবল মোঃ আনোয়ার হোসেন, ব্রক্ষ্মরাজপুরের আব্দুর রশিদ গাজীর ছেলে মনিরুজ্জামান তুহিন, জাহানাবাজের মৃত শাহামত এর ছেলে আব্দুর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে মোক্তার হোসেন, জিয়ালা গ্রামের মৃত মান্দার সানার ছেলে আব্দুস সালাম সানা, দহাকুলার মৃত তায়জেলের ছেলে মাসদ রানা ওরফে কোপা মাসুদ, ভালুকা চাদপুরের মৃত শফি বাবু চৌধুরীর ছেলে ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজান চৌধুরী, শাল্যে গ্রামের মৃত আব্দুল গফ্ফারের ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ঘোনার সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান মোশা ও ধুলিহর ইউনিয়নের সাবে চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা।


বাদী আদালতে দাখিলকৃত অভিযোগে উল্লেখ করেছেন, বাদী ও ভিকটিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক। গত ২০২০ সালের ১ জানুয়ারি বিকাল ৫টার সময় সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙ্গা বাজারের বিপ্লবের চায়ের দোকানে ভিকটিম জাকির হোসেন তার বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলছিল।


এ সময় সকল আসামীরা পারস্পারিক সহযোগিতা ও উপস্থিতিতে ভিকটিম জাকির হোসেনকে হত্যা করার উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে ৫/৬নং আসামী ও অজ্ঞাতনামা আরো ২/৩ জন সেপাই বিপ্লবের দোকানে উপস্থিত হয়ে বাদীর ভ্রাতা জাকির হোসেনকে পিঠমোড়া দিয়ে দুই হাতে হ্যান্ড কাপ লাগাই। সেপাই আনোয়ারের গলায় থাকা মাফলার দিয়ে পা বেধে মোটা বেতের লাঠি দিয়ে নাকে মুখে, বুকে পিঠে সমস্ত শরীরে মারধর করে। তাদের কাছে থাকা আগ্নেয় অস্ত্রের বাট দিয়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে।


একপর্যায়ে তাকে অপহরণপূর্বক মোটর সাইকেলে উঠিয়ে সাতক্ষীরা অভিমুখে নিয়ে যায়। বাদী এবং স্বাক্ষীরা থানাসহ ডিবি, সিআইডি অফিসসহ বিভিন্ন জায়গায় খোজ করে কোথাও সন্ধান পাই নাই। অতঃপর গত ৩ জানুয়ারী অনুমান ৩টার সময় দামারপোতা ওয়াপদা ভেড়ির নীচে বেতনা নদীর চরে সকল আসামীদের সহযোগিতা ও প্রকাশ্য ইন্ধনে জাকির হোসেনকে হাত, পা চোখ বাধিয়া দুই রাউন্ড গুলি করে হত্যা।


আরও খবর