জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা শহরের কাটিয়া মাষ্টারপাড়া থেকে রাজু নামে এক ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরা শহরের কাটিয়া মাষ্টারপাড়া থেকে রাজু নামে এক ব্যক্তির লাশ উদ্ধার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

পুলিশ রাজীবুল্লাহ রাজু নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। বুধবার ২৮ আগষ্ট সন্ধ্যায় সাতক্ষীরা শহরের মাষ্টারপাড়ার মিজানুর রহমানের বাড়ির এক ভাড়াটিয়ার ঘর থেকে এ লাশ উদ্ধার করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির দুই নারী ভাড়াটিয়াকে আটক করেছে।

মৃত রাজীবুল্লাহ রাজু (৪০) সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার মৃত আব্দুল আজিজের ছেলে।

আটককৃতরা হলেন, আনছার আলী সরদারের মেয়ে মীরা বেগম ও হাসান গাজীর মেয়ে তানিয়া খাতুন।

সাতক্ষীরা শহরের মুনজিতপুরের রউফ আহম্মেদ এর ছেলে তহিদুর রহমান জানান, তার ভাগ্নে রাজিবুল্লাহ রাজু এসিআই কোম্পানীতে কাজ করে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সে মাষ্টারপাড়ার মিজানুর রহমানের বাড়ির দোতলার ভাড়াটিয়া মীরা বেগমের বাসায় যায়। বিকেল চারটার দিকে সে হঠাৎ করে মারা গেলে মীরা বেগম তার ভাগ্নে বউ সাবিনা খাতুনকে ফোন করে বিষয়টি অবহিত করেন। ঘটনাস্থলে যেয়ে সাবিনা তার স্বামী রাজীবুল্লাহকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান। তবে রাজীবুল্লার কাছে লক্ষাধিক টাকা ছিল বলে জানা গেছে। তবে এটাকে স্বাভাবিক মৃত্যু বলে তিনি মনে করেন না।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় কাটিয়া মাষ্টারপাড়া থেকে রাজীবুল্লার লাশ উদ্ধার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বৃহষ্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার ভাড়াটিয়া তানিয়া খাতুন ও মীরা বেগমকে আটক করা হয়েছে।


Tag
আরও খবর