জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাবেক সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ ও সাবেক এসপি মঞ্জুরুল কবীরসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

সাবেক সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ ও সাবেক এসপি মঞ্জুরুল কবীরসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কলারোয়ার মানিকনগরের আব্দুল গফুরসহ সাত বিএনপি-জামায়াত নেতা-কর্মীর বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, চাঁদাদাবি ও হত্যার হুমকিসহ প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা এড. মোস্তফা লুৎফুল্লাহ ও সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৪৮ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের হয়েছে।

সাতক্ষীরার আমলী আদালত-৪ এ বুধবার মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মানিকনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল গফুর গাজী। আদালতের বিচারক অনিমা মন্ডল মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে গণ্য করার জন্য কলারোয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামীরা হলেন, নীলকন্ঠপুর গ্রামের আব্দুল আজিজ মাস্টার, মানিকনগর গ্রামের আব্দুর রহমান সানা ও আব্দুর রউফ সানা, খোর্দ্দবাটরা গ্রামের হাবিব মাস্টার, মানিকনগর গ্রামের আকতার গাজী ও আমিরুল গাজী, উত্তর ক্ষেত্রপাড়ার রেজাউল বিশ্বাস, নীলকণ্ঠপুর গ্রামের সিরাজুল গাজী, মারুফ দফাদার, আরাফাত দফাদার, আব্দুল শেখ, মোস্তাফিজুর শেখ, জয়নাল গাজী, মিজানুর সরদার, তবিবুর মোড়লসহ মোট ৪৮ জন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৮ জানুয়ারী উক্ত আসামীরা তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে সংঘবদ্ধ হয়ে বাদী আব্দুল গফুর এবং এ মামলার স্বাক্ষী সিরাজুল ইসলাম, আলমগীর মাস্টার, কামরুজ্জামান, আনোয়ার গাজী, নাছির সানা ও জোহর আলী দপ্তরীর বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাদাবি ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার হুমকিসহ প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এছাড়া আসামীদের  বিরুদ্ধে হত্যা, গুম, খুন ও নীরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ করা হয় ওই মামলায়।

বাদী পক্ষের আইনজীবি এড. এ.টি.এম বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।


Tag
আরও খবর