জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিএনপি নেতা হাবিবের জামিনে শ্যামনগর বিএনপির আনন্দ মিছিল

বিএনপি নেতা হাবিবের জামিনে শ্যামনগর বিএনপির আনন্দ মিছিল

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ।
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতা-কর্মী জামিন পাওয়ায় আনন্দ মিছিল করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে শ্যামনগর চৌরাস্তা থেকে উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জে.সি কমপ্লেক্স গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত  আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সহ-সভাপতি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, ছাত্রদলের আহবায় আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অন্যরা।

সমাবেশে বক্তারা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবসহ কারাবন্দী ৪৬ জনের জামিন পাওয়ায় আনন্দ প্রকাশ করেন।

ছবি- শ্যামনগরে বিএনপি নেতা হাবিবের জামিনে  বিএনপির আনন্দ মিছিল ।  

Tag
আরও খবর