জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৫ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার

শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৫ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা  প্রতিনিধি ঃ সাতক্ষীরার জেলার দেবহাটা সীমান্ত এলাকা থেকে ৫ কোটি ২০ ল ২০ হাজার টাকা মূল্যের ৫ বোতল ভারতীয় মাদক এলএসডি এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে নীলডুমুর ১৭ বিজিবি।

নীলডুমুর ১৭ বিজিবি ২৭ আগস্ট মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত  হতে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির সিগন্যালস্, অধিনায়ক, লেঃ কর্ণেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদারের  নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল ২৬ আগস্ট সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় ০৫ বোতল ভারতীয় এলএসডি (১০০ এমএল) এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার মূল্য ০৫ কোটি ২০ ল ২০ হাজার টাকা।

 উল্লেখ্য, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি 'জিরো টলারেন্স নীতি' কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আশ্বস্থ করেন।

ছবি- শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য সমূহ।

Tag
আরও খবর