জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা ইছামতি নদীর বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে


চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরার নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সীমান্তের ইছামতি নদীর বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সেই সাথে গত কয়েকদিনে দেশের সিলেট, কুমিল্লা, ফেনীসহ ১০টি জেলায় মানবসৃষ্ট বন্যা দেখা দেয়ায় আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ করে বেড়িবাঁধের কয়েকটি এলাকায় ভাঙন দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী জনসাধারণ।


খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১ এর আওতাধীন দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের ভাতশালা বিশ্বাসপাড়া, ভাতশালা-কোমরপুর স্লুইসগেট, সুশীলগাতি, দেবাহাটা সদর থেকে বসন্তপুরগামী বেড়িবাঁধ ও নাংলা গাংআটিপাড়াসহ ইছামতি নদীর বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্টে ছোট বড় ভাঙন দেখা দিয়েছে। বাংলাদেশ ও ভারতকে বিভাজনকারী সীমান্তের ইছামতি নদীর প্রবল জোয়ারের তোড়ে এসব এলাকার বেড়িবাঁধে ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বেড়িবাঁধের কিছু কিছু অংশ নদী গর্ভে ধ্বসে পড়েছে। গত কয়েক দিন ধরে বেড়িবাঁধের এসব অংশে ক্রমশ ফাটলের পরিমাণ বেড়ে চলেছে। এতে করে যে কোন মুহূর্তে বাঁধ ভেঙে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন ভাঙ্গন কবলিত এলাকায় বসবাসকারী মানুষেরা। ইছামতি নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দারা জানান, ইতোপূর্বে পার্শ্ববর্তী সুশীলগতি, কোমরপুর ও নাংলা এলাকায় সীমান্তের ইছামতি নদীর বেড়িবাঁধ ভেঙে আশেপাশের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছিল।


এভাবে বারবার বেড়িবাঁধ ভাঙতে থাকলে বসতবাড়ি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে সীমান্তের বাসিন্দাদের। বেড়িবাঁধের এসব ভাঙন পয়েন্টে জরুরী ভিত্তিতে কংক্রিটের ব্লক, বালিভর্তি বস্তা ডাম্পিংয়ের পাশাপাশি নদী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নদী পাড়ের গ্রামগুলোতে বসবাসকারী বাসিন্দারা। তারা বলেন, বাঁধ ভাঙার আগে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নিলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু সংশ্লিষ্ট এলাকার পাউবো কর্তৃপক্ষ বেড়িবাঁধ ভেঙে গেলেই কেবল ভাঙনকবলিত এলাকায় তা মেরামতের কাজ শুরু করেন। ভাঙনের আগে থেকে তারা তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন না।


সাতক্ষীরা পাউবোর কিছু অসাধু কর্মকর্তার গাফিলতি ও স্বেচ্ছাচারিতার কারণে উপকূলের অধিকাংশ এলাকার বেড়িবাঁধের বর্তমান অবস্থা খুবই নাজুক। সময়মতো ভাঙন পয়েন্টগুলো মেরামত না করায় বর্ষা মৌসুমে অথবা কোন প্রাকৃতিক দুর্যোগে সামান্য জলোচ্ছ্বাসে এই দুর্বল বেড়িবাঁধগুলো সহজেই ভেঙে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়।


দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে শিগগিরই সীমান্তের ইছামতি নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধের বিভিন্ন অংশে সংস্কারের কাজ শুরু করা হবে।


তিনি বলেন, বর্ষা মৌসুমের শুরুতে জেলার বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে স্বাভাবিক জোয়ারের চেয়ে বর্তমানে নদ-নদীতে জোয়ারের পানি একটু বেশি বাড়ছে। এতে করে সীমান্তের ইছামতি নদীর বেড়িবাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ভাঙনকবলিত এলাকা আমি নিজে পরিদর্শন করেছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করে জরুরী ভিত্তিতে ভাঙন পয়েন্টগুলো মেরামতের কাজ করা হবে।


সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর উপ বিভাগীয় প্রকৌশলী শুভেন্দু বিশ্বাস বলেন, ইতোমধ্যে আমরা ভাঙন পয়েন্টগুলো পরিদর্শন করেছি। আপদকালীন কাজ হিসেবে জরুরী ভিত্তিতে এসব ভাঙন পয়েন্টগুলো মেরামত করা হবে। যতদ্রুত সম্ভব বেড়িবাঁধগুলো মেরামত করে সীমান্তের মানুষগুলো যাতে রক্ষা পায় তার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।


আরও খবর