জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় বিদেশী পিস্তল,গুলি ও রুপাসহ তরিকুল ইসলাম আটক

সাতক্ষীরায় বিদেশী পিস্তল,গুলি ও রুপাসহ তরিকুল ইসলাম আটক




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কাকডাংগা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও রুপার গহনাসহ একজন আটক হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ তরিকুল ইসলাম (৪০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত-লুৎফর রহমানের ছেলে। এসময় পালিয়ে গেছে তরিকুল ইসলামের সহযোগী মোঃ আব্দুল গফ্ফার (৪৫)। পলাতক আব্দুল গফফার একই উপজেলার পূর্ব ভাদিয়ালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।


সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান,  আটককৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশী পিস্তল (কপি, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত), ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন। এছাড়া ১.৯৯৫ কেজি রুপার গহনা আটক করা হয়েছে ঐ অভিযানে।


অধিনায়ক আশরাফুল হক জানান, শুক্রবার (২৩ আগস্ট ২০২৪ ইং ) প্রথম প্রহরে রাত ২টার দিকে তাঁর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিকদল একজন আসামীসহ ১টি বিদেশী পিস্তল (কপি, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত), ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১.৯৯৫ কেজি রুপার গহনা  আটক করা হয়েছে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ ভাদিয়ালী এলাকা দিয়ে অস্ত্র-গোলাবারুদ ও রুপা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে—এমন সংবাদ প্রাপ্তির পর কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকস আভিযানিকদল উক্ত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিকদল উক্ত স্থান হতে বাংলাদেশী নাগরিক মোঃ তরিকুল ইসলাম (৪০) কে আটক করে এবং তাঁর সহযোগী মোঃ আব্দুল গফ্ফার (৪৫) পালিয়ে যায়।


পরবর্তীতে আটককৃত তরিকুল ইসলামকে তল্লাশী করে তার ব্যাগে রক্ষিত ১টি বিদেশী পিস্তল (কপি, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত), ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১.৯৯৫ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।


বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরিকুল ইসলাম জানায় তাঁর বিরুদ্ধে কলারোয়া থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এছাড়া পলাতক আব্দুল গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে।


এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ আটককৃত ব্যক্তি ও অস্ত্র-গোলাবারুদ থানায় হস্তান্তর এবং রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক আশরাফুল হক।


Tag
আরও খবর