জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নলতা কলেজের অধ্যক্ষ তোফায়েলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত।

নলতা কলেজের অধ্যক্ষ তোফায়েলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত। 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে নলতা আহছানিময়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগবাণিজ্য ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শত শত শিক্ষার্থীসহ কর্মসূচিতে কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন। 

আজ বুধবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান গেটে এসে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ রনি আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক বাদশা গাজী। 

এসময় নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মোমেনা খানম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হোসেন, আজমীর হোসেন, শাহরিয়ার হোসেন, মুজাহিদুল আলম, মেহেরাব হোসেন ও মারুফ হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা জানান, তোফায়েল আহম্মেদ ২০২২ সালে কলেজে চারজন ল্যাব এসিস্ট্যান্ট ও একজন অফিস সহায়ক পদে নিয়োগ দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন। নিয়োগকৃত চারজন ল্যাব এসিস্ট্যান্ট প্রত্যেকে ১১ লাখ টাকা হারে ৪৪ লক্ষ টাকা অধ্যক্ষ তোফায়েল আহম্মেদকে প্রদান করেছেন মর্মে লিখিত স্বীকারেক্তি দিয়েছেন। এছাড়াও উপবৃত্তির ফরম বিক্রি, পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ কলেজের বিভিন্ন খাত থেকেও লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তোফায়েলের বিরুদ্ধে। মামা নাকক খুঁটির জোরে প্রায় ১৯ মাস আগে কালিগঞ্জের তারালী ইউনিয়নের জাফরপুরে অবস্থিত কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজে সভাপতি মনোনীত হওয়ার পর গত ২৩ জুন ওই কলেজে ল্যাব এসিস্ট্যান্ট পদে নিয়োগ দিয়ে ৩০ লক্ষ টাকা আত্মসাত করেছেন তোফায়েল আহম্মেদ। তিনি এখন নিয়োগ ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। এজন্য ঐতিহ্যবাজী নলতা কলেজে অধ্যক্ষ পদে তোফায়েল আহম্মেদের আর থাকার অধিকার নেই। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

এ সময় ব্যস্ততম এ সড়কের দু’পাশে শত শত গাড়ি আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। সেনাবাহিনীর একটি গাড়ি এসে আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানালে অধ্যক্ষ তোফায়েল আহম্মেদকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলে আবারও যানচলাচল শুরু হয়ে। দুর্নীতিবাজ অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক বাদশা গাজী বলেন, খুব শীঘ্রই সমন্বয়কদের সাথে আলোচনা করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও খবর