জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি


বৈষম্য আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৪ আগষ্ট বুধবার বেলা ১১টায় শহরের তুফান কোম্পানী মোড়ে সাতক্ষীরা জেলা বিএনপির আয়েজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপি’র সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক মোঃ শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সাইফুল ইসলাম বাবলু, জেলা তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, জেলা জাসাস’র আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইসমাইল বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল ইসলাম হাবলু, ছাত্রনেতা আনারুল ইসলাম, আল আমিন হোসেন, যুবনেতা সুমনুর রহমান সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এসময় বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।


আরও খবর