জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির সরাফপুর মাছের ঘেরে চুরি // ৪ চোরসহ ছাগল আটক

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে মৎস্য ঘের থেকে ছাগল, সোলার সিস্টেম ও ঘোরের মাছ মেরে চুরি করে নেওয়ার পর ছাগলসহ ৪ জন আটক হয়েছে। আটককৃতদের শোভনালী ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তরের পর থানা সচল না থাকায় মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে তুলে দেয়া হয়েছে।

সরাফপুর গ্রামের সঞ্জয় কুমার দাশ সরাফপুর পূর্ববিল ও সরাফপুর বাঁকড়া বিলে পৃথক পৃথক মৎস্য ঘেরে দীর্ঘদিন মাছ চাষ করে আসছেন। ঘেরে বিশেষ ব্যবস্থাধীনে ছাগল পালন করা হয়। সংঘবদ্ধ চোরেরা ঘেরের বাসা থেকে সোলারের প্যানেল ও ব্যাটারী, ১৫টি ছাগল এবং ঘেরের প্রচুর পরিমার বাগদা চিংড়ী লুট করে নিয়ে যায়। যার মূল্য অনুমান দুই আড়াই লক্ষ টাকা। চোরদের মধ্যে ৪ জন চুরিকৃত ছাগলগুলো বাজারে তুলে বিক্রয়ের উদ্দেশ্যে নেয়ার পথে কুলিয়া ব্রীজের উপর পৌছলে ন্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা চুরির কথা স্বীকার করে। আটককৃত চোরেরা হলো সরাপপুর গ্রামের মৃত আঃ মাজেদের ছেলে আরব আলী, মোসলেম সরদারের ছেলে আরাফাত, ব্যাংদহা গুচ্ছ গ্রামের কামরুল সরদারের ছেলে মোস্তাকিম ও বাঁকড়া বেলেডাঙ্গা গ্রামের মোসলেম সরদারের ছেলে সাকিল হোসেন। পরে চোরসহ উদ্ধারকৃত ছাগল শোভনালী ইউনিয়ন পরিষদে পাঠান হয়। ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক থানা বন্ধ থাকায় জিজ্ঞাবাদ শেষে মুচলেকা নিয়ে চোরদেরকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। চোরেরা তাদের গ্যাঙের আরও ১১ জনের নাম স্বীকার করেছে বলে জানাগেছে।
Tag
আরও খবর