জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরায় সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

বাংলাদেশ ব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি বন্দ, হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কালিগঞ্জ উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা এর আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১১ আগষ্ট) বিকাল ৪ টা ৩০ মিনিটে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড় হতে কালিগঞ্জ সাতক্ষীরা সড়কের তারালী মোড় হয়ে বিক্ষোভ মিছিলটি ফুলতলা মোড়ের গোলচত্ত্বরে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিলন কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার সহ-সভাপতি রনজিৎ সরকার,পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি ও হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী, পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার কোষাধ্যক্ষ বরুন ঘোষ, ইলা দেবি মল্লিক, গোপিরঞ্জন, ছাত্র প্রতিনিধি প্রদিপ ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন সভাপতি অশোক, বিষ্ণুপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র, কুশুলিয়ার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চন্দ্র, নির্যাতিত পরিবারের সদস্য পূর্ব নারায়নপুরের লিপিকা সরকার ও কৃষ্ণনগরের সুশান্ত ঘোষ।



বক্তারা বলেন দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের  নিরাপত্তার রাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে। সরকার পরিবর্তন হলেই হিন্দুরা নির্যাতিত হয়, এটা বন্ধ করতে হবে। আমরা এদেশের নাগরিক, আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের নিরপত্তা নিশ্চিত করতে হবে। তারা উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ ও তাদের উপাসনালয়ের নিরাপত্তায় উপজেলা জামায়াতে ইসলামী ও বিএনপির প্রসংশা করে বলেন তারা আমাদের বাড়ি-ঘর ও পূজা মণ্ডপ দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষার জন্য পাহারা দিচ্ছেন, কিন্তু আমরা চাই মসজিদ গুলো যেমন পাহারা দেওয়ার প্রয়োজন হয়না আমাদের উপাসনালয় গুলো তেমন পাহারা ছাড়া নিরাপদ থাকবে এমন একটি রাষ্ট্রব্যবস্থা করবেন। 

সভাপতি তার বক্তব্য উপজেলাতে দুষ্কৃতকারীরা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে পুনরায় যেন কোন প্রকার আপত্তিকর ঘটনা না ঘটে সে জন্য সবাইকে সক্রিয় ও সজাগ থাকার আহবান জানিয়ে দ্রুত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে শাস্তির আহবান জানান।

Tag
আরও খবর