জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময়

কালিগঞ্জে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময়


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 উপজেলা বিএনপির কার্যালয়ে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আয়োজিত এ সভায় নলতা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির একাংশের আহবায়ক শেখ দিদারুল ইসলাম, সদস্যসচিব শেখ নুরুজ্জামানসহ, যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল্যা বাহার,আব্দুল আজিজ, কাজী রব্বী কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদ সদস্য সচিব কাজী আলাউদ্দিন সোহেল ,কালিগঞ্জ উপজেলা ছাত্র দলের আহবায়ক ফরহাদ হোসেন সদস্য সচিব শেখ পারভেজ,কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্র দলের এস এম তাজুল হাসান সাদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসীত সেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে স্বাভাবিক ভাবে জীবনযাপনের ক্ষেত্রে নিরাপত্তা প্রদানের পাশাপাশি প্রতিবারের ন্যায় এবারও যথাযথ পরিবেশে আসন্ন জন্মাষ্টমী অনুষ্ঠান ও শারদীয় দুর্গোৎসব আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এদিকে সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর হামলা এবং কোনরূপ ক্ষয়ক্ষতি না করার জন্য উপজেলা বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। গত ৫ আগস্টের পর থেকে কিছু কিছু এলাকায় বিশৃঙ্খলা, হামলা, লুটপাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘঠিত হলেও বিএনপি, জামায়াত ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের তৎপরতায় জনজীবন অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানা যায়।

আরও খবর