জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে তারা জালেম হিসাবে পরিচিত --- আশাশুনিতে মেজর মারুফ

যারা খারাপ কাজ করে তারা জানেনা কেন করছে। যারা অন্যায় ভাবে নিরিহ মানুষকে হত্যা করছে তারা কিন্তু জালেম হিসাবে পরিচিত হচ্ছে। আমরা দেশের নাগরিক, দিন শেষে আমরা বাঙালী। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। কেউ দোষী হয়ে থাকলে স্বাক্ষ্য প্রমানসহ আসলে আইনের আওতায় নেওয়া হবে। দেশকে দেশের নিরিহ মানুষকে শান্তিতে থাকার সুযোগ করে দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমরা নতুন করে দেশ পেয়েছি। দেশকে সুন্দর ভাবে পরিচালনা, আইন শৃংখলা রক্ষা করা, খুন জখম, লুটপাট, ভাংচুর, অগ্নিকান্ড ঘটতে দেওয়া যাবেনা। আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে মাঠে নেমেছি। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে দ্রুত লক্ষ্যে পৌছাতে পারবো। 

বুধবার (৭ আগস্ট) বিকাল ৫.৩০ টায় আশাশুনিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের অংশ গ্রহনে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আশাশুনিতে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মারুফ উপরোক্ত কথা বলেন। মেজর মারুফ আরও বলেন, আপনারা যে কোন পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে ব্যবস্থা গ্রহন করতে আমরা চেষ্টা করবো। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে উপজেলাকে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে চাই।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক সভাপতি/আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, উপজেলা জামাতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফছার মোর্তজা, সাবেক আমীর ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, সাবেক সেক্রেটারী আলমগীর হোসেন পিন্টু, সহকারী সেক্রেটারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, বিএনপি নেতা রাশেদ আহমেদ খোকা, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, সাদিক আনোয়ার ছোট, বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলন সমন্বয়কারী তাহমিদ হোসেন আকাশ, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবু নাহিয়ান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, আমরা নির্যাতিত, মামলায় জর্জরিত, ধন সম্পদ লুটে নেওয়া হয়েছে, স্থানীয় অপরাধীসহ সারাদেশে হত্যা, দুঃশাসন ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করার আহবান জানান তারা। তারা আরও বলেন, আমরা সন্ত্রাস, নাশকতা, হত্যা, হানাহানি, লুটতরাজ, বাড়ি ঘর ভাংচুর কিছুই চাইনা। আমরা গ্রামে গ্রামে পাহারা দিতে শুরু করেছি। বিশেষ করে সংখ্যা লঘুদের বাড়ি ঘর, উপাসনালয় পাহারার ব্যবস্থা করেছি। কোন রকম অপরাধ হতে দেবনা। তারা সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ভাইস চেয়ারম্যান মোঃ সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসানসহ বহু রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র সমাজ ও সুধীজন উপস্থিত ছিলেন। 

ক্যাপশান ঃ আশাশুনিতে বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মেজর মারুফ।
Tag
আরও খবর