জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির প্রতাপনগরে প্রাক্তন চেয়ারম্যানসহ নিহত- ৯ //সেনাবাহিনীর ঘটনাস্থান পরিদর্শন

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা- আশাশুনি উপজেলার প্রতাপনগরে ছাত্র জনতার বিজয় মিছিলে প্রতাপনগর ইউপির প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ জাকির হোসেনের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রের ছোড়া গুলিতে ৩ জন নিহত, ১৫/২০ জন আহত এবং বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে প্রতিপক্ষের ৬ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাযা শেষে মিছিলে অংশ নেওয়া নিহতদের দাফন করা হয়েছে। 
৫ আগস্ট সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর খবর জানার পর ছাত্র-জনতা আনন্দ মিছিল বের করে। মিছিলটি নাকনা গ্রামে সাবেক চেয়ােরম্যানের  মিছিলে সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌছলে কেউ কেউ হামলার চেষ্টা করলে বাড়ি থেকে গুলি করা হয়। গুলিতে মিছিলে থাকা প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের আরেজ মোড়লের ছেলে হাফেজ আনাছ বিল্লাহ (১৬), কল্যাণপুর গ্রামের নুর হোসেন ঘরামীর ছেলে আবুল বাশার আদম (১৬), কোলা গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে আলম হোসেন (১৬) নিহত হন। এ সময় প্রতাপনগর গ্রামের আব্দুস সাত্তার সরদারসহ অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রামবাসী সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে গণপিটুনি দিলে ইউনিয়ন আ'লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, আরিফের ছেলে আসিব হোসেন, শাহজুরের ছেলে সাকের আলী, আজুয়ারের ছেলে সজীব ও সিরাজুলের ছেলে শাহিন নিহত হন।
অবশ্য উত্তেজিত জনতা শেখ জাকিরের স্ত্রী ও কন্যাকে নিরাপদে চলে যেতে সহায়তা করলে তারা চলে যান বলে জানাগেছে। 
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বলেন, সোমবার বিকেলে কয়েকশ লোক মিছিল নিয়ে সাবেক চেয়ারম্যান জাকিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার বাড়িতে ইট পাটকেল ছোড়ে। একপর্যায় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে তিনি (জাকির) বাড়ির দোতলা থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ১০-১২ জন আহত হন। এ সময় বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে রাখে। আহতদের চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হাফেজ আনাছ বিল্লাহ, আদম আলী ও আলমগীর মারা যায়। খবর পেয়ে বিক্ষুব্ধরা জাকিরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে বাড়িতে ঢুকে জাকির ও তার সঙ্গে থাকা শাকের, জাহাঙ্গীর, শাহিন আলম, সজীব ও আশিককে কুপিয়ে মেরে ফেলে। এ সময় বাড়িতে থাকা জাকিরের স্ত্রী ও মেয়েদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। এ বিষয় জানার জন্য আশাশুনি থানার ওসি বিশ্বজিত অধিকারির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোনটি রিসিভ হয়নি। ৬ আগস্ট সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Tag
আরও খবর