জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শোকের মাস সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে বর্ধিত সভা অনুষ্টিত

শোকের মাস সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে বর্ধিত সভা অনুষ্টিত



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

শোকের মাস আগস্ট মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম’র সঞ্চালনা  সভাপতি এ কে ফজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।


এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জামায়াত বিএনপির নেতাকর্মীরা বিদেশি অর্থ  ব্যয় করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ ও বিদেশি ষড়যন্ত্র লিপ্ত রয়েছে সরকারের বিরুদ্ধে। শিক্ষার্থীরা বুঝতে পারছে না। কাদের নিয়ে দেশ চালাবে যারা কখনো বাংলাদেশ চাইনি তাদেরকে দিয়ে দেশ চালাবেন। আর বসে থাকার সময় নেই। দলের লোকদের নয় বাইরে যারা আছে যাদের নিয়ে রাজনীতি করি তাদের পাশে রেখে আওয়ামী লীগের পতাকাতলে এক হতে হবে।


আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি এই রাজাকাররা এই দেশকে পাকিস্তান বানাবে। আমরা তা হতে দিতে পারি না। আমাদের বের হতে হবে যে কোন জায়গায় সমস্যা হচ্ছে। কথা বলার সময় নেই। আসুন সকল দ্বিধাবোধ ভূলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে। তানাহলে ঐ রাজাকাররা বাংলাদেশকে পাকিস্তান বানাবে, আফগানস্থান বানাবে। অতি সত্ত্বর সাতক্ষীরার বুকে একটি বড় জমায়েত করে জানান দিতে হবে আওয়ামীলীগ আছে। তাদের টার্গেট সরকাকে ফেলে দিবে। তাই আসুন সবাইকে সাথে নিয়ে দেশটাকে সাতক্ষীরাকে এগিয়ে নিতে হবে।


এসময় বিশেষ অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন তালা কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য মোঃ আতাউল হক দোলন,


জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, মোঃ শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মোঃ আসাদুজ্জামান বাবু, আ হ ম  তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, অর্থ সম্পাদক মোঃ আসাদুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলিমুল ইসলাম লাল্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ প্রমুখ।


এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ মুনসুর আহমেদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু,  মোঃ শাহ্জাহান আলী, নাজমুন নাহার মুন্নি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান,


জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দীক, মোঃ রাশেদুজ্জামান রাশি, পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী বাবু, তানভীর হুসাইন সুজন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন প্রমুখ।


এসময় জেলা আওয়ামী লীগের আন্দোলন পরিচালনার লক্ষ্যে অধ্যক্ষ আবু আহমেদকে আহবায়ক ও সৈয়দ ফিরোজ কামাল শুভ্র কে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট একটি অর্থ ও সংস্থাপন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পদ অধিকার বলে সদস্য থাকবে।


Tag
আরও খবর