জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগর গাবুরায় কপোতাক্ষের বেড়ী বাঁধে ভাঙ্গন

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়নে কপোতাক্ষ নদীর বেড়ী বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।

টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়ী বাঁধে ফাটল ধরেছে বলে স্থানীয়রা জানান।

গাবুরার বাসিন্দা ওয়েজ কুরুনি ও  রবিউল ইসলাম বলেন সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪নং ওয়ার্ডের ৩নং গাবুরা নামক স্থানে অনুমান ২৫ থেকে ৩০ফিট এলাকা জুড়ে কপোতাক্ষ নদীর বেড়ী বাঁধে ফাটল ধরেছে। বৃহস্পতিবার সকালে এটি দেখা গেছে।

 গাবুরার প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে যে কোন মূহুর্তে ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে চিংড়ী ঘের ডুবে যাওয়া ,ঘর বাড়ী নষ্ট হওয়া সহ অন্যান্য ক্ষতিসাধন হতে পারে।

গাবুরার ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন বলেন বুধবার সামান্য ফাটল দেখা যায়। পর বৃহস্পতিবার ফাটলটি বড় আকার ধারণ করে। এটি ৫০ থেকে ৬০ ফিট জায়গায় ফাটল ধরেছে। বৃহস্পতিবার সকাল থেকে একটানা বৃষ্টিপাতের কারণে এটি যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। তিনি বলেন এটি একটি গাবুরার ঝুঁকিপূর্ণ জায়গা। দ্রুত সংস্কারের জন্য পাউবোর লোকজন ও স্থানীয়রা বৃহস্পতিবার সন্ধ্যায়ও কাজ করছে।

গাবুরা ইউপির চেয়ারম্যান মাসুদুল আলম বলেন বাঁধ ভাঙ্গনের বিষয়টি শ্যামনগর ১৫ নং পোল্ডারের দায়িত্ব প্রাপ্ত পাউবো কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। দ্রুত সংস্কারের আশ^াস দিয়েছেন।

শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের ১৫ নং পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাত হোসেন বলেন অনুমান ২৫ থেকে ৩০ফিট স্থানে ফাটল ধরেছে এবং  বিষয়টি জানার পর থেকে ভাঙ্গনকৃত স্থানে নিজে উপস্থিত হয়ে জিওটিউব দিয়ে বাঁধের ভাঙ্গন রোধের চেষ্টা চলছে।


Tag
আরও খবর