জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনিতে সরকারি জমিতে দোকান ঘর অপসারণের নির্দেশ দিলেন এসিল্যান্ড

আশাশুনি উপজেলার তেঁতুলিয়া ব্রিজের পাশে মেইন সড়কের পশ্চিম পাশে ও ফকরাবাদ মোটর সাইকেল গ্যারেজের সামনে সরকারি খাস জমি অবৈধ দখল করে দোকানঘর নির্মাণ করেছে স্থানীয়রা। 

মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ঘটনাস্থানে গিয়ে তিন দিনের মধ্যে ঘর অপসারণের নির্দেশ দিয়েছেন। এছাড়া তিন দিনের মধ্যে ঘর অপসারণ না করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে বলে তিনি জানান। এছাড়া বড়দল ইউনিয়নের পাঁচপোতা রাস্তার কাজে অবৈধ বালি উত্তোলনের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কাউকে না পেয়ে পার্শ্ববর্তী লোকজনদের বলে আসেন কেউ যদি বালু উত্তোলন করে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এসময় সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক, অফিস সহকারী মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্য তার সাথে ছিলেন। উল্লেখ্য, ফকরাবাদ গ্রামের মৃত পচু গাজীর ছেলে রাজ্জাক গাজী, মৃত সুবাহান গাইনের ছেলে জাহিদ গাইন খাস জমি অবৈধ দখল করে দোকান ঘর নির্মাণ করছিলেন। তাছাড়া এলাকার যুবক ছেলেরা ক্লাব নির্মাণ করবে বলে প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।
Tag
আরও খবর