জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনি উপজেলার উন্নয়নে দুই ভাই মিলে সবকিছু করা হবে --- এমপি রুহুল হক

আশাশুনি উপজেলার সরকারি কর্মকর্তাদের বসবাসের বিল্ডিং পুনঃ নির্মানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী অফিসারকে তাঁর সাথে যোগাযোগের আহবান জানিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, উপজেলার সকল উন্নয়নে আমি ও উপজেলা চেয়ারম্যান দুই ভাই মিলে কাজ করতে চাই। রাস্তা ঘাটের জন্য অনেক বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন প্রকল্পের জন্য কাজ চলছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের মাসিক সভায় এমপি রুহুল হক একথা বলেন। তিনি আরও বলেন, দেশের কোন গ্রাম প্রাইমারী স্কুল বিহীন থাকবেনা। আশাশুনির যে সব গ্রামে স্কুল প্রতিষ্ঠার পর আটকে আছে সে ব্যাপারে তাঁর সাথে যোগাযোগ করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সরকার সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সাথে বৈঠকে অংশ নিয়েছেন। আশাশুনির স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, মাহবুবুল হক ডাবলু, দিপঙ্কর  বাছাড় দীপু, শেখ মিরাজ আলী, ওমর ছাকি পলাশ, দিপঙ্কর সরকার দিপ, মাওঃ আবু বক্কর ছিদ্দীক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, পিআইও সোহাগ খান, আরডিও আবু বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর অপূর্ব মন্ডল, আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন প্রমুখ।
Tag
আরও খবর