জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও মৎস্য পুরস্কার বিতরণ

শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও মৎস্য পুরস্কার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে বুধবার (৩১ জুলাই) ১২টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনাসভা, মৎস্য পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জিব দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বলেন মাছে ভাতে বাঙালী বলা হলেও এখন মাছ কমে গেছে। বিশেষ করে স্থানীয় প্রজাতির মাছ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগ জনিত কারণে হারিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন উপকুলীয় এলাকায় লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় মিষ্টি পানির মাছও কমে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, কাঁকড়া চাষি আবুবকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। তিনি বক্তব্যে মৎস্য সেক্টরের সফলতা তুলে ধরেন।

অনুষ্ঠানে সাদা মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এস এম জিয়াউল হক পলাশ, সফটসেল কাঁকড়া উৎপাদনে আবুবকর সিদ্দিক ও বাগদা উৎপাদনে রমজাননগর ইউপির বাগদা চিংড়ী চাষি সমিতিকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়।
পরবর্তীতে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন ও  র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন।

ছবি- শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করছেন প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন।



Tag
আরও খবর