জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাতক্ষীরা সদর থানায় হামলার চেষ্টায় আহত-১৩

সাতক্ষীরা সদর থানায় হামলার চেষ্টায় আহত-১৩


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা সদর থানায় হামলার চেষ্টা করলে পুলিশ লাটিচার্জ ও ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। আন্দোলনকারীরাও এসময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছোড়ে। এতে ৩ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। এঘটনায় পুলিশ কমপক্ষে ১৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় সাতক্ষীরা সদর থানার সামনে এঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত পুলিশ সদস্যরা হলেন, সদর থানা পুলিশের উপসহকারি পরিদর্শক জিল্লুর রহমান, গোয়েন্দা পুলিশের উপসহকারি পরিদর্শক শাহানুর হোসন ও সিপাহী নাদিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা বৃহস্পতিবার এগারোটার দিকে শহরের নারকেলতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা রোডের মোড়ের দিকে যায়। খুলনা রোডের মোড়ে কিছুক্ষণ অবস্থান করার পর তারা পৌনে ১২টার দিকে সঙ্গীতা মোড়ে যায়। সেখান থেকে ফিরে নিউমার্কেট মোড়ে পৌছালে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটিতে যোগ দেয়।


সেখান থেকে পৌরদীঘির দিকে যাওয়ার সময় আন্দোলনকারীরা সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার চেষ্টা করে। এসময় পুলিশ থানার ফটক লাগিয়ে দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারিদের মধ্যে ছাত্রদলের কিছু নেতাকর্মীর ইন্ধনে এক পুলিশ সদস্যের উপর লাঠি দিয়ে আঘাত করে। এ সময় পুলিশ তাদের ওপর লাটিচার্জ ও ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১৫ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।


বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলনের সাতক্ষীরা শাখার আহবায়ক আল ইমরান জানান, বুধবার রাত থেকে এপর্যন্ত কমপক্ষে ৩৫ জন আন্দোলনকারী নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় যাওয়া হয়েছিল বলে জানান তিনি।


Tag
আরও খবর