জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরে বয়স্ক,প্রতিবন্ধী ভাতার বহি ও জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

শ্যামনগরে বয়স্ক,প্রতিবন্ধী ভাতার বহি ও জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বৃহস্পতিবার(১৮ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধী ভাতার বহি ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত ‎হ্নদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদের এককালীন ৫০ হাজার টাকার  অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাতার বহি ও চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে সরকারের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতা ও জটিল ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের অনুদানের সহায়তা প্রদান সহ অন্যান্য উন্নয়নের কথা তুলে ধরেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য সহ সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

জানা যায়, বয়স্ক ভাতার বহি ১ হাজার তিন শত সাতষট্রি জন, স্বামী নিগৃীতা ও  বিধবা ভাতা ৩শত উনচল্লিশ জন, প্রতিবন্ধী ভাতা ১ হাজার দুইশত ছিয়াত্তর জন সহ সর্ব মোট দুই হাজার নয় শত বিরাশি জনের মধ্যে ভাতার বহি বিতরণ করা হয়। এ ছাড়া ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত ‎হ্নদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকার অনুদান উনসত্তর জনের মধ্যে বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে বিভিন্ন ভাতার বহি ও জটিল ও কঠিন রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করছেন প্রধান অতিথি এমপি এস এম আতাউল হক দোলন।




Tag
আরও খবর